Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
একবার আক্রান্ত হলে ছয়মাস নতুন করে সংক্রমণের ঝুঁকি থাকে না: অক্সফোর্ড গবেষণা  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 November, 2020, 11:10 pm
Last modified: 20 November, 2020, 11:17 pm

Related News

  • কোভিড চিকিৎসার বিল মেটাতে অনলাইনে সাহায্যের হাত পাতছেন ভারতীয়রা  
  • ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো মানের সুরক্ষা দেয় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা: ল্যানসেট 
  • ভারতে মোট জনসংখ্যার ২১.৫% কোভিডে আক্রান্ত, জানালো সরকারি সমীক্ষা 
  • কোভিড টিকাপ্রাপ্তরাও জীবাণু ছড়াতে পারে: ব্রিটিশ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ
  • শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়লো

একবার আক্রান্ত হলে ছয়মাস নতুন করে সংক্রমণের ঝুঁকি থাকে না: অক্সফোর্ড গবেষণা  

অক্সফোর্ডের ন্যুফিল্ড ডিপার্টমেন্ট অব পপুলেশন হেলথের অধ্যাপক এবং গবেষণা কাজের সহ-দলনেতা ডেভিড আয়ার বলেন, ‘‘বেশিরভাগ মানুষ একবার সংক্রমিত হওয়ার পর অন্তত ছয় মাস নতুন করে কোভিড-১৯ এর কবলে পড়বেন না। স্বল্প-মেয়াদী প্রভাব হলেও এটি সত্যিই অনেক ভালো খবর।’’
টিবিএস ডেস্ক
20 November, 2020, 11:10 pm
Last modified: 20 November, 2020, 11:17 pm
সংগৃহীত প্রতীকী ছবি

একবার যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তারা প্রথম সংক্রমণের পর অন্তত ছয়মাস নতুন সংক্রমণের ঝুঁকি মুক্ত থাকেন। ব্রিটিশ স্বাস্থ্য কর্মীদের উপর এক সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে এমন তথ্য জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 

মহাব্যাধিটিতে পুরো বিশ্বে ৫ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই অবস্থায় অক্সফোর্ডের গবেষণাটি কিছুটা হলেও আশার কথা শোনালো। খবর রয়টার্সের। 

অক্সফোর্ডের ন্যুফিল্ড ডিপার্টমেন্ট অব পপুলেশন হেলথের অধ্যাপক এবং গবেষণা কাজের সহ-দলনেতা ডেভিড আয়ার বলেন, ''বেশিরভাগ মানুষ একবার সংক্রমিত হওয়ার পর অন্তত ছয় মাস নতুন করে কোভিড-১৯ এর কবলে পড়বেন না। স্বল্প-মেয়াদী প্রভাব হলেও এটি সত্যিই অনেক ভালো খবর।''

ইতোপূর্বে, একবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে ওঠার পর কেউ কেউ দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন এমন বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা যায়। এরফলে রোগটির বিরুদ্ধে দেহে গড়ে ওঠা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষণস্থায়ী, এমন আশঙ্কা করা হয়। সুস্থতা লাভ করেও রোগীরা নিরাপদে থাকতে পারবেন না- এমন ঝুঁকিও দেখা দেয়।

সেই প্রশ্নের উত্তর সন্ধানেই স্বাস্থ্য কর্মীদের নমুনা জনসংখ্যা হিসাবে ধরে নিয়ে তাদের উপর গবেষণা চালান অক্সফোর্ড বিজ্ঞানীদের দল। ব্রিটিশ স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিও অত্যন্ত বেশি- সেটাও বড় কারণ। 

ওই গবেষণার ফলাফলেই দেখা গেছে, তাদের মধ্যে পুনঃসংক্রমণের হার আগামীতেও খুব কম পরিমাণেই থাকবে।  
 
এব্যাপারে আয়ার বলেন, 'বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে একবার কোভিড-১৯ সংক্রমণ তাকে সুস্থ হওয়ার পর অন্তত ছয় মাস নতুন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। পরীক্ষায় যাদের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে, তাদের মধ্যে উপসর্গযুক্ত সংক্রমণের কোনো প্রমাণ আমরা পাইনি।''

স্বাস্থ্য কর্মীদের পরীক্ষার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর নাগাদ ৩০ সপ্তাহ জুড়ে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণার ফলাফল এখনও অন্যান্য বিজ্ঞানীদের পর্যালোচনার অধীন রয়েছে। সেই বিশ্লেষণে উৎরে গেলেই এটি গ্রহণযোগ্যতা লাভ করবে, তার আগেই এটি মেডআরজিভ জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ সংক্রমণ / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • কোভিড চিকিৎসার বিল মেটাতে অনলাইনে সাহায্যের হাত পাতছেন ভারতীয়রা  
  • ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো মানের সুরক্ষা দেয় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা: ল্যানসেট 
  • ভারতে মোট জনসংখ্যার ২১.৫% কোভিডে আক্রান্ত, জানালো সরকারি সমীক্ষা 
  • কোভিড টিকাপ্রাপ্তরাও জীবাণু ছড়াতে পারে: ব্রিটিশ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ
  • শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়লো

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net