Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
কোভিড টিকাপ্রাপ্তরাও জীবাণু ছড়াতে পারে: ব্রিটিশ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2021, 08:10 pm
Last modified: 24 January, 2021, 08:14 pm

Related News

  • কোভিড চিকিৎসার বিল মেটাতে অনলাইনে সাহায্যের হাত পাতছেন ভারতীয়রা  
  • ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো মানের সুরক্ষা দেয় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা: ল্যানসেট 
  • ভারতে মোট জনসংখ্যার ২১.৫% কোভিডে আক্রান্ত, জানালো সরকারি সমীক্ষা 
  • শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়লো
  • সংক্রমণের ছ’মাস পরও উহানের এক-চতুর্থাংশ রোগীর দেহে কোভিডের লক্ষ্মণ: গবেষণা

কোভিড টিকাপ্রাপ্তরাও জীবাণু ছড়াতে পারে: ব্রিটিশ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ

“এপর্যন্ত কোনো টিকাই শতভাগ সফল না হওয়ায়, সুরক্ষার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। টিকাগ্রহণের দুই- তিন সপ্তাহ পর কারো মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে।” 
টিবিএস ডেস্ক
24 January, 2021, 08:10 pm
Last modified: 24 January, 2021, 08:14 pm
যুক্তরাজ্যে জোরশোরে চলছে টিকাদান কর্মসূচি।অগ্রাধিকার পাচ্ছেন বয়োবৃদ্ধ জনগোষ্ঠী ও স্বাস্থ্য কর্মীরা। ছবি: রয়টার্স

পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু করে যুক্তরাজ্য। তারপরও সংক্রমণ বিস্তার নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রধান কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, টিকাপ্রাপ্তরাও কোভিড-১৯ সংক্রমণ ছড়াতে পারে। তাদের প্রতি ঘোষিত লকডাউন বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেন তিনি। 

ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফে প্রকাশিত এক লেখায় অধ্যাপক জনাথন ভ্যান-ট্যাম গুরুত্ব দিয়ে বলেন, "বিজ্ঞানীরা এখনও সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে জানেন না। তাই সতর্কতা শিথিল করা উচিৎ হবে না।"

তবে টিকাদানের কারণে গ্রহীতাদের মধ্যে সংক্রমণ হার খুব শিগগির কমে আসবে, বলেও আশা প্রকাশ করেন।  

এদিকে যুক্তরাজ্যের গণস্বাস্থ্য ও সমাজ কল্যাণমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এপর্যন্ত ৮০ বছরের বেশি বয়সের বয়োবৃদ্ধদের ৭৫ শতাংশ টিকার প্রথম ডোজ পেয়েছেন। 

ইতোপূর্বে, যুক্তরাজ্যে জরুরি প্রয়োগের অনুমোদন পায় ফাইজার/ বায়োএনটেক এবং অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন। দুটি টিকাই দুই ডোজ করে নিতে হয়। 

স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় স্কাই নিউজের একটি অনুষ্ঠানে বলেন, বৃদ্ধাশ্রমে থাকাদের এক- তৃতীয়াংশকেও প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। 

হ্যানকক জানান, "গত তিনদিনে আমরা যে পরিমাণ ব্যক্তিকে টিকার আওতায় এনেছি- তা ফ্রান্স রোগটি আবির্ভাবের পর থেকেও করতে পারেনি।" 

চলতি সপ্তাহে ইংল্যান্ড জুড়ে আরও ৩২টি টিকাদান কেন্দ্র চালু করা হবে। 

তবু সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েই গেছে। প্রফেসর ভ্যান- ট্যামের মতে, "এপর্যন্ত কোনো টিকাই শতভাগ সফল না হওয়ায়, সুরক্ষার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। টিকাগ্রহণের দুই- তিন সপ্তাহ পর কারো মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। বিশেষ করে, বয়োবৃদ্ধদের দেহে সম্পূর্ণরূপে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম তিন সপ্তাহ সময় দেওয়া উচিৎ।" 

"টিকা নিয়েও আপনি নিজের অজান্তেই অন্যকে সংক্রমিত করতে পারেন। এভাবে জীবাণু বিস্তারের চক্রটি চলতেই থাকবে। নিজের স্বভাব বদলালেও আপনার মাধ্যমে রোগ বিস্তারের ঝুঁকি থাকছে, এতে করে বাড়বে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি যারা টিকা অগ্রাধিকারের তালিকায় পেছনের সারিতে তাদের জীবন বিপন্ন হবে," তিনি সতর্ক করেন। 

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ সংক্রমণ / ব্রিটিশ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • কোভিড চিকিৎসার বিল মেটাতে অনলাইনে সাহায্যের হাত পাতছেন ভারতীয়রা  
  • ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো মানের সুরক্ষা দেয় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা: ল্যানসেট 
  • ভারতে মোট জনসংখ্যার ২১.৫% কোভিডে আক্রান্ত, জানালো সরকারি সমীক্ষা 
  • শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়লো
  • সংক্রমণের ছ’মাস পরও উহানের এক-চতুর্থাংশ রোগীর দেহে কোভিডের লক্ষ্মণ: গবেষণা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net