Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বয়স্কদের দেহেও রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করেছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2020, 10:15 pm
Last modified: 19 November, 2020, 10:22 pm

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 

বয়স্কদের দেহেও রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করেছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা

‘‘যেকোনো টিকা নিয়ে চিন্তার বড় কারণ হলো সেগুলো বয়স্কদের শরীরে খুব একটা কার্যকর হয় না। তাই অক্সফোর্ডের সাফল্য, নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন,’’ ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন ল্যানসেটের এডিটর-ইন-চিফ রিচার্ড হরটন।
টিবিএস ডেস্ক
19 November, 2020, 10:15 pm
Last modified: 19 November, 2020, 10:22 pm
ছবি: ব্লুমবার্গ

করোনাভাইরাসের হুমকি ঠেকাতে সর্বপ্রথম যে টিকা তৈরির উদ্যোগটি সম্ভাবনা দেখায়, সেটির উদ্যোক্তা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা এখন ব্রিটিশ-সুইস মালিকানার ওষুধ প্রস্তুতকারক আস্ট্রেজেনেকার গবেষকদের সঙ্গে টিকা উন্নয়নের কাজ চালাচ্ছেন। 

এই গবেষণার প্রথমদিকের কিছু পরীক্ষা- নিরীক্ষার ফল সম্পর্কে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রার্থী টিকাটি বয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করতে পেরেছে বলেই জানান বিজ্ঞানীরা। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা নিবন্ধে তারা এ সাফল্য তুলে ধরেন। এমন সময় এ গবেষণা প্রকাশ করা হলো, যখন আগামী দুই- এক সপ্তাহের মধ্যেই সবশেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের মূল তথ্যাবলী প্রকাশ করবে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। 

বয়োবৃদ্ধদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকায়, করোনাভাইরাসে আক্রান্ত হলে তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় যা প্রাণহানির কারণও হয়। একারণেই তাদের মধ্যে কাজ করার অর্থ টিকাটি সকল মানুষকে জীবাণুর হাত থেকে স্থায়ী সুরক্ষা দিতে পারবে। ল্যানসেটে প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধ অক্সফোর্ডের প্রাথমিক গবেষণা ফলাফলের এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।  

''যেকোনো টিকা নিয়ে চিন্তার বড় কারণ হলো সেগুলো বয়স্কদের শরীরে খুব একটা কার্যকর হয় না। তাই অক্সফোর্ডের সাফল্য, নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন,'' ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন ল্যানসেটের এডিটর-ইন-চিফ রিচার্ড হরটন।

এসময় তিনি বলেন, 'আশা জাগানিয়া এই তথ্য-উপাত্ত আমাদের সকলের জন্য কার্যকর টিকা তৈরির চেষ্টায় মূল সূত্র হিসেবে কাজ করবে।' 

সর্বশেষ ও বড় আকারের ট্রায়াল শেষ করে এখন টিকা তৈরির দৌড়ে সবার চাইতে এগিয়ে রয়েছে দুটি মার্কিন কোম্পানি ফাইজার ইঙ্ক এবং মডের্না ইঙ্ক। শেষ পরীক্ষায় তারা ব্যাপক সাফল্যও পায়। আস্ট্রাজেনেকা- অক্সফোর্ড টিকার তৃতীয় ট্রায়াল তেমন উচ্চ সফলতা অর্জন করতে পারে কিনা- তা জানার জন্যেই এখন অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা। 

এব্যাপারে অক্সফোর্ড ট্রায়ালের প্রধান অনুসন্ধানকারী কর্মকর্তা আন্ড্রু পোলার্ড এক সংবাদ সম্মেলনে জানান, স্বেচ্ছাসেবীদের মধ্যে অন্তত ৫৩ জন নিশ্চিতভাবে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন, এব্যাপারে নিশ্চিত হওয়া গেলেই তারপর ট্রায়ালের ফল প্রকাশ করা হবে। 

পোলার্ড আরও বলেন, নির্ধারিত মাত্রায় সংক্রমণের খবর নিশ্চিত হওয়া মাত্র অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকা উচ্চ পর্যায়ের বিশ্লেষণের তথ্য-উপাত্ত প্রকাশ করবে। তারপর অন্যান্য বিজ্ঞানীদের পর্যালোচনার মাধ্যমে গবেষণার ব্যাখ্যা এবং পর্যবেক্ষণ প্রকাশ করা হবে।  

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / অ্যাস্ট্রাজেনেকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net