Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মাঠে ঢুকে জামালের সঙ্গে ভক্তের সেলফি

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2020, 08:10 pm
Last modified: 17 November, 2020, 08:57 pm

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

মাঠে ঢুকে জামালের সঙ্গে ভক্তের সেলফি

ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়লেও ভক্তের জন্য মন পুড়েছে জামাল ভূঁইয়ার। ম্যাচ শেষে বাফুফের এক কর্মকর্তার কাছে হাসিব নামের এই ভক্তের অবস্থা জানতে চেয়ে জামাল জিজ্ঞাস করেন, ‘ওকে তো মারেনি?’ অবস্থা জানানোর পর ভক্তকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বাংলাদেশ অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
17 November, 2020, 08:10 pm
Last modified: 17 November, 2020, 08:57 pm

প্রিয় খেলোয়াড়কে কাছে পেতে ম্যাচ চলাকালীন দর্শকের মাঠে ডুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে শুরু করে ক্লাব ফুটবল, ক্রিকেটে এমন দৃশ্য অনেক দেখা গেছে। বাংলাদেশের ক্রিকেট ম্যাচেই ঘটেছে এমন ঘটনা। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছেন দর্শক। কিন্তু বাংলাদেশের ফুটবলে এমন দৃশ্য বিরল। সর্বশেষ কবে এমন ঘটনা ঘটেছে, খোঁজ নিয়েও এর হদিস মেলেনি। 

মঙ্গলবার এমন এক দৃশ্য দেখা গেল। বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার সঙ্গে ছবি তুলতে মাঠে ঢুকে পড়েন হাসিব নামের ১৫ বছর বয়সী এক ফুটবলভক্ত। চেষ্টা সফল হয়েছে তার। প্রিয় অধিনায়কের সঙ্গে ছবি তোলার পর তাকে মাঠ থেকে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। ডেমরা থেকে আসা হাসিব নামের এই ভক্তকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

ম্যাচের তখন ৭৩তম মিনিট চলছিল। এমন সময়ে পূর্ব গ্যালারির প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এই দর্শক। এক দৌড়ে পৌঁছে যান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে। মোবাইলের ক্যামেরা প্রস্তুত করাই ছিল। প্রিয় ফুটবলারের কাছে গিয়ে জানান সেলফি তোলার কথা। শুরুতে ভক্তকে সরিয়ে দিলেও পরে সম্মতি দেন জামাল। নিরাপত্তাকর্মীরা পৌঁছানোর আগেই সেলফি তোলার কাজ শেষ করেন কিশোর এই ফুটবলভক্ত। 

হাসিব নামের এই ভক্ত যখন জামালের কাছে পৌঁছান, কেবল একজন লাইন্সম্যান তখন সেখানে উপস্থিত ছিলেন। সেলফি তোলা শেষে হাসিব নামের এই ভক্তকে টেনে জামালের কাছ থেকে সরানোর চেষ্টা করেন লাইন্সম্যান। কয়েক মুহূর্ত পর সেখানে পৌঁছান দায়িত্বরত পুলিশের দুজন কর্মী। এরপর এই দর্শককে বের করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়লেও ভক্তের জন্য মন পুড়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ম্যাচ শেষে বাফুফের এক কর্মকর্তার কাছে হাসিব নামের এই ভক্তের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে জামাল বলেন, 'ওকে তো মারেনি?' অবস্থা জানানোর পর ভক্তকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন জামাল ও বাংলাদেশ দলের ফুটবলাররা। বাফুফের কর্মকর্তা জানান, মতিঝিল থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে। 

ভক্তের কাণ্ড ঘটানো এই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করলেও আগের ম্যাচে ২-০ গোলে জিতে থাকায় সিরিজ জিতেছেন জামাল-জীবনরা। 

Related Topics

টপ নিউজ

জামাল ভূঁইয়া / বাংলাদেশ অধিনায়ক / বাংলাদেশ জাতীয় ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net