Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ, দাম বেড়েছে শসারও 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2025, 02:10 pm
Last modified: 02 March, 2025, 06:02 pm

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ, দাম বেড়েছে শসারও 

টিবিএস রিপোর্ট
02 March, 2025, 02:10 pm
Last modified: 02 March, 2025, 06:02 pm
ছবি: সংগৃহীত

প্রতিবার রোজা এলেই চাহিদা বাড়ে লেবু ও বেগুনের। এতে দাম বাড়ে পণ্য দুটির। এ বছর এখন লেবুর মৌসুম না হওয়ায় দাম আরও বেড়েছে। গত সপ্তাহে প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হয়েছিল ৪০ টাকা; এখন সেই লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালিতে।

লেবুর পাশাপাশি বেড়েছে শসার দামও। এখন প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগেও এ শসার কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। 

রাজধানীর কল্যাণপুর ও হাতিরপুল এলাকার বাজার ঘুরে দেখা গেছে ছোট আকারের লেবু ৪০ টাকা হালি ও মাঝারি লেবু ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। 

কল্যাণপুরের নতুনবাজার এলাকার সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, 'ছোট লেবু বিক্রি করছি হালি ৪০ টাকা করে। বাজারে বড় আকারের লেবু পাইকারি কিনতে হয় প্রতি পিস ২০ টাকা। তাই সেই লেবু বিক্রির জন্য আনিনি। 

তিনি আরও বলেন, রমজানে লেবুর শরবত খাওয়ায় পণ্যটির চাহিদা বাড়ে। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কম।

কল্যাণপুরে কথা হয় ক্রেতা মোহাম্মদ ফিরোজের সঙ্গে। তিনি বলেন, ছোট আকারের লেবু চারটি কিনেছেন ৫০ টাকায়।

আরেক বিক্রেতা সামসুল ইসলাম বলেন, '৪০ কেজি শসা এক সপ্তাহ আগে পাইকারি কিনেছি ৯০০ থেকে ১ হাজার টাকায়। এখন কিনতে হয় ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায়। সপ্তাহ আগে খুচরায় বিক্রি করেছি ৩০ থেকে ৩৫ টাকা কেজি। এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি করছি। টমেটোর দাম বাড়েনি; কেজি ২৫ টাকা। কাঁচামরিচ ৬০ টাকা কেজি।'

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম দুই দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

এদিকে রাজধানীর বাজারে এখনও সব মুদি দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেলের বোতল। প্রায় ২০ দিন ধরে বোতলজাত তেলের সংকট চলছে বলে জানান বিক্রেতারা।

আজ বেলা ৩টার দিকে কারওয়ান বাজারের বিভিন্ন দোকানে মানভেদে ৬০ থেকে ১০০ টাকা হালিতে লেবু বিক্রি করতে দেখা গেছে।  

রিঙ্কু নামের এক ক্রেতা বলেন, চারটি বড় আকারের লেবু কিনেছি ৯০ টাকায়। 

এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১৪০ টাকা কেজিতে। 

মোহাম্মদ সুমন অনেক দোকান ঘুরে ভালো মানের ৫ কেজি লম্বা বেগুন কিনেছেন ৭০০ টাকা দিয়ে। তখন বিক্রেতাকে বলতে শোনা যায়, 'এই বেগুন দিয়ে বেগুনি ভালো হবে। আপনি ৫ কেজি নিচ্ছেন তাই ১৪০ টাকা কেজি করে রাখছি। না হলে ১৫০ টাকা কেজি বিক্রি করতাম'।

মোহাম্মদ মাসুদ নামে কারওয়ান বাজারের এক সবজি দোকানি বলেন, গত দুই দিনে বেগুনের দাম পাইকারি বাজারে ২০-২৫ টাকা কেজিতে বেড়েছে। আমি ১২০ টাকা কেজি বিক্রি করছি।  

কারওয়ান বাজারে মানভেদে প্রতি কেজি শসা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, মানভেদে প্রতি কেজি শসার দাম ৩০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা, লম্বা বেগুন ৪০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা।

Related Topics

টপ নিউজ

বাজারদর / পণ্যমূল্য / লেবু / শসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net