Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
নতুন দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2025, 10:20 pm
Last modified: 28 February, 2025, 10:29 am

Related News

  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
  • এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা
  • ৭১ থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে; তবে আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি নয়: নাহিদ ইসলাম
  • নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, নাম 'আমেরিকা পার্টি'

নতুন দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
টিবিএস রিপোর্ট
27 February, 2025, 10:20 pm
Last modified: 28 February, 2025, 10:29 am
ছবি: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি বড় জমায়েতের আয়োজন করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিএনপি, জামায়াতসহ গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা প্রায় ৩ লাখ মানুষ সমাবেশের টার্গেট নিয়েছি। আমরা দেশের অন্যান্য রাজনৈতিক দল, শক্তি, বিশিষ্ট নাগরিকদেরও আমন্ত্রণ জানিয়েছি'। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ প্রসঙ্গে সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, 'আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দলকেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারাও আমাদের তালিকায় রয়েছেন।'

তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল গঠনে সরকারের ভূমিকা রয়েছে বলে দাবি করছে। তারা এই দলকে 'কিংস পার্টি' হিসেবেও অভিহিত করছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষ—সেই প্রশ্নও তুলছে তারা। বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। একই কারণে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অনুষ্ঠানে যোগ দেবেন না।

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক পার্টি / আত্মপ্রকাশ / রাজনৈতিক দল গঠন / নতুন রাজনৈতিক দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • ১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
  • এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা
  • ৭১ থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে; তবে আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি নয়: নাহিদ ইসলাম
  • নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, নাম 'আমেরিকা পার্টি'

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net