Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, নাম 'আমেরিকা পার্টি'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2025, 10:05 am
Last modified: 06 July, 2025, 10:11 am

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, নাম 'আমেরিকা পার্টি'

‘আজ থেকে আমেরিকা পার্টির যাত্রা শুরু হলো—আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।’
টিবিএস ডেস্ক
06 July, 2025, 10:05 am
Last modified: 06 July, 2025, 10:11 am
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ানোর কয়েক সপ্তাহ পরই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। খবর বিবিসির। 

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, 'আমেরিকা পার্টি' নামে এই নতুন দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুই-দলীয় ব্যবস্থার বিকল্প হয়ে উঠবে।

তবে দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইলন মাস্ক নিজে মার্কিন মুলুকে জন্ম না নেওয়ায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। তিনি এ দলটির নেতৃত্বে কে থাকবেন, সে সম্পর্কেও কিছু জানাননি।

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ানোর সময় থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন মাস্ক। সেই সময় এক্স-এ করা একটি জনমত জরিপে তিনি ব্যবহারকারীদের প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না।

শনিবারের ঘোষণায় সেই জরিপের কথাই টেনে এনে তিনি লিখেছেন, 'দ্বিগুণ ব্যবধানে আপনারা বলেছেন, নতুন রাজনৈতিক দল দরকার। তাই এই দল আপনাদের জন্যই!

'আমরা আসলে একদলীয় ব্যবস্থায় বসবাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। এটা কোনো গণতন্ত্র নয়।

'আজ থেকে আমেরিকা পার্টির যাত্রা শুরু হলো—আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।'

যদিও শনিবার পর্যন্ত দলটির পক্ষে কোনো নিবন্ধনপত্র ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেক সময় দুই দলের বাইরে কেউ কেউ চেষ্টা করলেও জাতীয় পর্যায়ে তারা খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লিবার্টেরিয়ান, গ্রীন ও পিপলস পার্টির প্রার্থীরা ট্রাম্প কিংবা ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সামনে দাঁড়াতেই পারেননি।

ট্রাম্পের অন্যতম বড় সমর্থক ছিলেন মাস্ক। গত নির্বাচনের সময় তিনি ট্রাম্পের সঙ্গে জনসভায় নাচেন, এমনকি নিজের চার বছরের ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎও করেন।

ট্রাম্পের প্রচারণায় মাস্ক প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেন। নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজে-এর প্রধান করা হয়। এ বিভাগের কাজ ছিল সরকারি বাজেটে বড় ধরনের কাটছাঁটের সুপারিশ করা।

কিন্তু গত মে মাসে মাস্ক প্রশাসন ছাড়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। তিনি প্রকাশ্যে ট্রাম্পের ব্যয়বহুল বাজেট পরিকল্পনা ও করপদ্ধতির সমালোচনা করেন।

'বিগ বিউটিফুল বিল' নামে পরিচিত সেই আইনটি সম্প্রতি কংগ্রেসে অল্প ব্যবধানে পাস হয়ে ট্রাম্পের সই পায়। এতে ব্যাপক সরকারি ব্যয় ও করছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে আগামী দশকে ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বাজেট পরিকল্পনায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেসলার মতো বৈদ্যুতিক গাড়ির জন্য কোনো বিশেষ ভর্তুকি রাখা হয়নি, যা নিয়ে মাস্ক বিরূপ প্রতিক্রিয়া দেখান। কারণ মাস্কের ব্যবসা অনেকটাই পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর।

জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন, 'ইলন সম্ভবত ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকিপ্রাপ্ত ব্যক্তি। ভর্তুকি ছাড়া তাকে হয়তো দোকান গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।'

তিনি ইঙ্গিত দেন, মাস্কের প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ ভর্তুকি পায়, তা খতিয়ে দেখবে ডজে।

উল্লেখ্য, মাস্কের মালিকানাধীন স্পেসএক্স যুক্তরাষ্ট্র সরকারের জন্য রকেট উৎক্ষেপণ করে এবং তার স্টারলিংক স্যাটেলাইট সেবা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করে থাকে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / আমেরিকা পার্টি / ডোনাল্ড ট্রাম্প / নতুন রাজনৈতিক দল / রাজনৈতিক দল গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net