Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2025, 10:35 pm
Last modified: 01 March, 2025, 02:29 pm

Related News

  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ আদনান বলেন, ‘ঢাবিতে আমাদের ভাইবোনদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে আমরা সড়ক অবরোধ করেছি।’
টিবিএস রিপোর্ট
26 February, 2025, 10:35 pm
Last modified: 01 March, 2025, 02:29 pm
ছবি: বেলাল হোসেন/টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর 'হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে' বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে এক ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর বাংলামোটর মোড়ে শাহবাগ অভিমুখী সড়ক অবরোধ করেন তারা। এক ঘণ্টা পর রাত ১১টায় তারা অবরোধ তুলে নেন।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' নামে একটি নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংগঠনের নাম ঘোষণার সময় মধুর ক্যান্টিনের ভেতরে ও বাইরে দুটি গ্রুপকে মুখোমুখি স্লোগান দিতে দেখা যায়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবির শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন করা হয়েছে। তারা সংগঠনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় শহীদ মিনারে করতে চেয়েছিলেন, কিন্তু তা ঢাবি ক্যাম্পাসে করা হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঢাবিতে আমাদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে এই আন্দোলন চলবে।'

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ আদনান বলেন, 'ঢাবিতে আমাদের ভাইবোনদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে আমরা সড়ক অবরোধ করেছি।'

তিনি জানান, 'এই ঘটনায় প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন।'

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, নতুন সংগঠনটিতে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং পদবঞ্চিত করা হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / দল / বাংলামোটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net