Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
রোজায় রাজধানীর ২৫ পয়েন্টে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2025, 07:00 pm
Last modified: 25 February, 2025, 07:20 pm

Related News

  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • এই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে কোথায়?

রোজায় রাজধানীর ২৫ পয়েন্টে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

পণ্য ক্রয়ের খরচসহ কুল ভ্যান ভাড়া ও শ্রমিকের মজুরি বাবদ প্রাথমিকভাবে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
25 February, 2025, 07:00 pm
Last modified: 25 February, 2025, 07:20 pm
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে ঢাকার ২৫টি পয়েন্টে সুলভমূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রথম রোজা থেকে ২৮ রোজা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে তহবিল চেয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, খামারিদের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। এ লক্ষ্যে ২৫টি কুল ভ্যান ভাড়া নেওয়া হবে।

প্রথম সাত দিনের জন্য সাড়ে তিন লাখ পিস ডিম, ৩৫ হাজার লিটার দুধ, আট হাজার কেজি ড্রেসড ব্রয়লার, ৩০ হাজার কেজি গরুর মাংস ও এক হাজার কেজি খাসির মাংস সরবরাহ করতে চায় সরকার।

এসব পণ্য ক্রয়ের খরচসহ কুল ভ্যান ভাড়া ও শ্রমিকের মজুরি বাবদ সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসব পণ্য বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা হবে এবং তা দিয়ে পুনরায় পরবর্তী সাত দিনের জন্য পণ্য কেনা হবে।

এভাবে ২৮ রোজা পর্যন্ত বিক্রির পর চূড়ান্তভাবে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার হিজরি ১৪৪৬ (২০২৫) সনের রমজান মাসে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রির ঘোষণা দেন।

এ ঘোষণার কথা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, 'এখন কোনো কারণে কর্মসূচিটি বন্ধ হয়ে গেলে জনগণ অসন্তুষ্ট হবেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।'

১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে আসন্ন রমজান মাসে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিগত ছয় মাসে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা ফরিদা আখতার।

সেখানে তিনি বলেন, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা করে বিক্রি হতে পারে।

তিনি আরও বলেন, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সে সকল স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

Related Topics

টপ নিউজ

রমজান মাস / সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস / প্রাণিসম্পদ মন্ত্রণালয় / সুলভমূল্য / রোজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • এই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে কোথায়?

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net