Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
অতিসংকটজনক সৌমিত্র, সাড়া দিচ্ছে না মস্তিষ্ক, ঠিকমতো কাজ করছে না হার্টও: চিকিৎসক

বিনোদন

হিন্দুস্তান টাইমস
14 November, 2020, 03:50 pm
Last modified: 14 November, 2020, 04:21 pm

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

অতিসংকটজনক সৌমিত্র, সাড়া দিচ্ছে না মস্তিষ্ক, ঠিকমতো কাজ করছে না হার্টও: চিকিৎসক

‘প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের সেরাটা হয়তো ওনার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।’
হিন্দুস্তান টাইমস
14 November, 2020, 03:50 pm
Last modified: 14 November, 2020, 04:21 pm
সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতির দ্রুত অবনতি, খবর বেলেভিউ হাসপাতাল সূত্রে। বর্ষীয়ান অভিনেতা আপতত সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছেন, কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে মস্তিষ্ক, জানাচ্ছেন চিকিৎসকরা। 

গত ৫ অক্টোবর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরের দিন দক্ষিণ কলকাতা লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর কেটে গেছে একমাসেরও বেশি সময়, জানা যাচ্ছে ভর্তির পর থেকে শুক্রবারই (১৩ নভেম্বর) তার পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।

গত মাসের শেষ থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এই প্রবীণ অভিনেতা। শুধু মস্তিষ্কই নই, ঠিকভাবে কাজ করছে না তার হার্ট; কিডনির পরিস্থিতিও খুব একটা আশাজনক নয়। এই প্রথম অভিনেতার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আলাদা সাপোর্ট ব্যবহার করতে হচ্ছে। অভিনেতার হার্ট রেট অনেকখানি বেড়ে গেছে। 

চিকিৎসরা জানাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইইজি রিপোর্টে ব্রেনের খব কম কাজ ধরা পড়েছে। তার মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক নেমে দাঁড়িয়েছে মাত্র ৫-এ। তার শরীরে অক্সিজেনের চাহিদাও আগের থেকে অনেকখানি বেড়েছে। 

সৌমিত্রের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি ভালোমতো কাজ করছে না, ওনার ডায়ালিসিস করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের সেরাটা হয়তো ওনার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।' 

খবর, বৃহস্পতিবারের 'প্রথম দফার' প্লাজমাফেরেসিস (প্লাজমা থেরাপি)-এর ফলে অভিনেতার শরীরে কোনোরকম উন্নতি হয়নি। এর আগে বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার বা ট্রাকিওস্টমি করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়ে থাকে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস হয়।

সেই অস্ত্রোপচারের পর হাসপাতালের তরফে জানানো হয়েছিল, পুরোপুরি সফলভাবেই প্রবীণ অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়েছে।

  • নোট: শিরোনাম, ভাষা ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / ভারত / বাংলা চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net