Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
মির্জা আজম থাকার খবরে ধানমন্ডির একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 08:45 am
Last modified: 19 February, 2025, 09:55 am

Related News

  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান
  • রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

মির্জা আজম থাকার খবরে ধানমন্ডির একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে ঘিরে ফেলে র‌্যাব।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 08:45 am
Last modified: 19 February, 2025, 09:55 am
ফাইল ছবি: বাসস

রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউটের পাশে একটি বাড়ি ঘিরে গতকাল রাতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আজম অবস্থান করছেন, এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত তাকে পাওয়ার নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে ঘিরে ফেলে র‌্যাব। এরপর রাত সোয়া ১১টার দিকে র‌্যাব সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলে অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অংশ নিয়েছেন। 

ডিএমপির রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম অভিযানের সময় জানান, র‌্যাবের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, তথ্য রয়েছে, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্র জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ওই বাড়িতে থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মির্জা আজম সেখানে থাকতে পারেন।

মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি একাধিকবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Related Topics

টপ নিউজ

ধানমন্ডি / মির্জা আজম / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান
  • রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net