Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
অফিশিয়াল স্টোর বন্ধ, তবুও বিকল্প পথে টিকটক ডাউনলোড বাড়ছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 February, 2025, 01:25 pm
Last modified: 14 February, 2025, 01:27 pm

Related News

  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে

অফিশিয়াল স্টোর বন্ধ, তবুও বিকল্প পথে টিকটক ডাউনলোড বাড়ছে যুক্তরাষ্ট্রে

অ্যাপল ও গুগল তাদের প্ল্যাটফর্ম থেকে নতুন করে এটি ডাউনলোডের সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে অনেকেই ‘সাইডলোডিং’ নামক পদ্ধতির সাহায্যে এটি ইনস্টল করছেন।
টিবিএস ডেস্ক
14 February, 2025, 01:25 pm
Last modified: 14 February, 2025, 01:27 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও অ্যাপটি ডাউনলোড করতে ব্যবহারকারীরা নতুন উপায় বেছে নিচ্ছেন। বিশেষ করে, আনঅফিসিয়াল বা বিকল্প পদ্ধতিতে অ্যাপটি ইনস্টল করার প্রবণতা বাড়ছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে, দেশটিতে টিকটককে সাময়িকভাবে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেয়ায় আপাতত অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। তবে অ্যাপল ও গুগল তাদের প্ল্যাটফর্ম থেকে নতুন করে এটি ডাউনলোডের সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে অনেকেই 'সাইডলোডিং' নামক পদ্ধতির সাহায্যে এটি ইনস্টল করছেন।

সাইডলোডিং মানে হলো ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোডের জন্য অফিশিয়াল প্ল্যাটফর্মের পরিবর্তে তৃতীয় পক্ষের সাইট বা 'ব্ল্যাক মার্কেট' থেকে সফটওয়্যার সংগ্রহ করছেন।

সাইডলোডিং সেবাদাতা প্রতিষ্ঠান সাইনুলাস জানিয়েছে, ১ লাখ ২০ হাজার মানুষ তাদের মাধ্যমে আইফোনে টিকটক ইনস্টল করেছেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধি নিল পমপার্লো জানিয়েছেন, কখনো কখনো প্রতি ঘণ্টায় ২ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।

তিনি বলেন, 'বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ এখন কেবল সাইডলোডিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবহার করা সম্ভব। ফলে আমাদের ওয়েবসাইটে রেকর্ডসংখ্যক ট্রাফিক দেখা গেছে এবং গ্রাহকও বেড়েছে।'

এ ছাড়া, অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে নিজেদের অবস্থান অন্য দেশে দেখিয়ে টিকটক চালাচ্ছেন। গুগল ডেটা অনুযায়ী, গত মাসে 'ভিপিএন' সংক্রান্ত সার্চ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ইউটিউবে সাইডলোডিং প্রক্রিয়া শেখানোর বিভিন্ন গাইড প্রকাশিত হয়েছে, যা গত তিন সপ্তাহে লক্ষাধিক বার দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রবণতা দেখাচ্ছে যে, নিষেধাজ্ঞা কার্যকর হলেও বাস্তবে এটি কঠিন হয়ে দাঁড়াবে।

আইনি অবস্থান কী?

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড করা অবৈধ নয়। তবে দেশটির আইনপ্রণেতারা এর বিতরণকে বেআইনি ঘোষণা করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেন এই আইনের বাস্তবায়ন নিয়ে কঠোর অবস্থানে নেই।

সাইডলোডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত গ্রাহকদের সফটওয়্যার ডেভেলপার অ্যাকাউন্টে সাইন আপ করিয়ে এই কাজটি করে থাকে। তারা এজন্য একটি নির্দিষ্ট ফি নিয়ে থাকে, তবে আনঅফিসিয়াল স্টোর হওয়ায় এখানে ক্ষতিকর বা ম্যালওয়্যারযুক্ত সফটওয়্যার ডাউনলোডের ঝুঁকি বেশি থাকে।

সাইনুলাসের প্রতিষ্ঠাতা পমপার্লো বলেন, 'যুক্তরাষ্ট্রের আইনে টিকটক বিতরণ নিষিদ্ধ। তবে দুই প্রেসিডেন্টের মৌখিক নিশ্চয়তার ওপর নির্ভর করেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি।'

এদিকে, আইফোনে সাইডলোডিং সুবিধা দেওয়া অ্যাপডিবি জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তাদের মাধ্যমে প্রায় ৯৫ হাজারবার টিকটক ডাউনলোড হয়েছে এবং তাদের সদস্যসংখ্যা দ্বিগুণ বেড়েছে।

অ্যাপডিবির অ্যালেক্সি বোরোদিন বলেন, 'মানুষ যা চায়, তা পাওয়ার জন্য সব সময়ই উপায় খুঁজে নেয়।'

অ্যাপলের সতর্কতা

অ্যাপল বরাবরই বলে আসছে, সাইডলোডিং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অ্যাপ স্টোর ব্যবহারের ওপর জোর দেয়।

এদিকে, টিকটক নিজেও ব্যবহারকারীদের সাইডলোডিংয়ে সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য সাইডলোডিং সহজ করতে একটি ডাউনলোড কিট প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোডিং তুলনামূলক সহজ হলেও আইফোনে এটি জটিল।

বিশেষজ্ঞরা বলছেন, যতই নিয়ন্ত্রণের চেষ্টা করা হোক না কেন, ব্যবহারকারীরা নতুন উপায়ে টিকটক ডাউনলোডের পথ খুঁজে নেবেন।

Related Topics

টপ নিউজ

টিকটক / অ্যাপ নিষিদ্ধ / অ্যাপ স্টোর / প্লে স্টোর / ভিপিএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net