Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতাদের বাসা থেকে টাকা, স্বর্ণ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
24 September, 2019, 04:35 pm
Last modified: 24 September, 2019, 08:20 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি হাইকোর্টের
  • মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির
  • এলাকায় ঢুকতে হলে আসামিদের তালিকা দিতে হবে: র‍্যাব সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতাদের বাসা থেকে টাকা, স্বর্ণ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত অর্থ অবৈধ ক্যাসিনো ব্যবসা থেকে আয় করা হয়েছিল...
টিবিএস রিপোর্ট
24 September, 2019, 04:35 pm
Last modified: 24 September, 2019, 08:20 pm
অবৈধ ক্যাসিনো থেকে আয়কৃত অর্থ জব্দ করেছে র‌্যাব

গেণ্ডারিয়া আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক ও তার দুজন সহযোগীর সূত্রাপুরের বাসা থেকে প্রায় ৫ কোটি টাকা, ৭৩০ ভরি স্বর্ণ ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
তবে, এনামুল ও তার ভাই রূপন হক কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রূপন গেণ্ডারিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওরা দুই ভাই ফকিরাপুলের ওয়ান্ডারার্স ক্লাবের মালিকানার অংশীদার। 

র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, এনামুল এরই মধ্যে দেশত্যাগ করেছেন। ওদিকে রূপনের খোঁজ পাওয়া যায়নি। 

উদ্ধারকৃত অর্থ অবৈধ ক্যাসিনো ব্যবসা থেকে আয় করা হয়েছিল বলেও জানান তিনি। 

সূত্রাপুরের বানিয়ানগর এলাকায় এনামুলের ছ’তলা বাড়ির তিনটি সিন্দুক থেকে এক কোটি টাকা ও বিপুল পরিমাণের স্বর্ণালঙ্কারসহ ৩টি শটগান ও ২টি রিভলবার উদ্ধার করা হয়। 

র‌্যাবের সদস্যরা এরপর এনামুলের সহযোগী আবুল কালাম ওরফে কালার নারিন্দার বাড়িতে অভিযান চালান। সেখানে একটি সিন্দুক থেকে দু’কোটি টাকা জব্দ করা হয়েছে। সিন্দুকের পাশে একটি রিভলবার পড়ে ছিল।  

এ অভিযানের সময় কালা বাড়িতে ছিলেন না।
   
সবশেষে র‌্যাব একই এলাকায় এনামুলের আরেক সহযোগী রশীদের তিনতলা বাড়িতেও তল্লাশী চালান। সেখানে আরেকটি সিন্দুক থেকে দু’কোটি টাকা জব্দ করা হয়। 

অভিযানের সময় রশীদও বাড়ি ছিলেন না। তার স্ত্রী জানান, কদিন আগে এই সিন্দুক তাদের বাড়িতে রেখে গেছেন এনামুল।  

ওয়ান্ডারার্স ক্লাব থেকে বড় অংকের অর্থ সরানো হয়েছে বলে র‌্যাব সদস্যরা জানতে পেরেছিলেন। 
  
পরে একজন সিন্দুক নির্মাতার কাছ থেকে তারা জানতে পারেন যে, এনামুল বেশ কটি সিন্দুক তার কাছ থেকে বানিয়ে নিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতেই র‌্যাব এনামুলের ছ’তলা বাড়িতে অভিযান চালায়। 

স্থানীয়রা জানান, পুরনো ঢাকায় এনামুলের ১৫টি বাড়ি রয়েছে। অস্ত্রের জোরে বাড়িগুলো দখল করেছিলেন তিনি।

১৯৮৫ সালে তিনি গেণ্ডারিয়া ক্লাবের সদস্য হন। পরে ক্লাবের শেয়ার কিনে নিয়ে এর অন্যতম মালিক বনে যান। 

Related Topics

বাংলাদেশ

র‌্যাব / পুরনো ঢাকা / গেণ্ডারিয়া / ওয়ারী / ওয়ান্ডারার্স ক্লাব / ক্যাসিনো-বিরোধী অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি হাইকোর্টের
  • মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির
  • এলাকায় ঢুকতে হলে আসামিদের তালিকা দিতে হবে: র‍্যাব সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net