Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চার হলের ও ১ স্কুলের নামফলক ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 10:30 pm
Last modified: 06 February, 2025, 10:50 am

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চার হলের ও ১ স্কুলের নামফলক ভাঙচুর

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এরপর নির্মাণাধীন শেখ হাসিনা হলের নামফলক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 10:30 pm
Last modified: 06 February, 2025, 10:50 am
ছবি: টিবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চারটি হল ও একটি স্কুলের নামফলক ভেঙে দিয়েছেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জমায়েত হন। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে সেখানে 'বিজয়-২৪ হল' নামকরণ করেন।

এরপর শিক্ষার্থীরা নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলে গিয়ে তার নামফলক ভেঙে 'শহীদ আলী রায়হান হল' নামকরণ করেন।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এরপর নির্মাণাধীন শেখ হাসিনা হলের নামফলক পরিবর্তন করে 'ফাতিমা আল-ফাহরিয়া হল' ও শেখ ফজিলাতুন্নেছা হল নাম পরিবর্তন করে 'নবাব ফয়জুন নেসা চৌধুরানী' নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন।

এছাড়া শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে 'রিয়া গোপ মডেল স্কুল' নাম দেন তারা।

এর আগে বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ জনতা।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে রাত ৯টায় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা দেওয়া হয়। 

'ছাত্র-জনতা আন্দোলন' নামে বিভিন্ন ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রাত ৮টা ৫১ মিনিটে বিক্ষুব্ধ জনতা বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা 'আজাদি, আজাদি' ও 'ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা' স্লোগান দেন। অনেকে দেয়ালে গ্রাফিতি আঁকেন।

এদিকে খুলনায় 'শেখ বাড়ি' ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাত ৯টার দিকে তারা বাড়িতে ভাঙচুর শুরু করে এবং পরে দুটি বুলডোজার এনে ভাঙচুরের মাত্রা বাড়ায়।

নগরের শেরেবাংলা রোডে অবস্থিত দোতলা ভবনটি 'শেখ বাড়ি' নামে পরিচিত। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের বাড়ি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় / নামফলক / ভাঙচুর / শেখ মুজিবুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net