Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
যে শর্তে টঙ্গীতে এবার ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2025, 06:05 pm
Last modified: 04 February, 2025, 06:24 pm

Related News

  • টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন-বিস্ফোরণ, ৪ দমকলকর্মীসহ দগ্ধ ৫
  • টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

যে শর্তে টঙ্গীতে এবার ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদের সই করা এক পরিপত্রে এ শর্তের কথা জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
04 February, 2025, 06:05 pm
Last modified: 04 February, 2025, 06:24 pm
ফাইল ছবি/টিবিএস

দ্বিতীয় পর্বে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা পালনের জন্য তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদপন্থীদের শর্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শর্তের মধ্যে রয়েছে- আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তারা আর বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম আয়োজন করতে পারবেন না। 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদের সই করা এক পরিপত্রে এ শর্তের কথা জানানো হয়। 

এর আগে গত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

পরিপত্রে বলা হয়েছে, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা অর্থাৎ মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীরা ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

এরপর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীরা এ সময় ইজতেমায় অংশ নেবেন। তবে শর্ত হচ্ছে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তাদেরকে ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

সেইসঙ্গে তারা আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে তারা ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গীতে ইজতেমা করতে পারবেন।

বাংলাদেশে তাবলীগ জামাতের দুটি পক্ষ। একটি পক্ষ মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারী। আরেকটি পক্ষ ভারতীয় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারী। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ডিসেম্বরে দুপক্ষের সংঘর্ষে অন্তত চারজন প্রাণ হারান।

Related Topics

টপ নিউজ

ইজতেমা / সাদপন্থী / তাবলীগ জামাত / টঙ্গী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন-বিস্ফোরণ, ৪ দমকলকর্মীসহ দগ্ধ ৫
  • টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net