Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস  রিপোর্ট
03 September, 2025, 07:55 pm
Last modified: 03 September, 2025, 08:03 pm

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

ব্যারিস্টার আনিতা গাজী রহমান সাংবাদিদের বলেন, ‘গত ২৭ জুলাই গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারী মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করে।’
টিবিএস  রিপোর্ট
03 September, 2025, 07:55 pm
Last modified: 03 September, 2025, 08:03 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ৯০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজী সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে আদালতে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জনস্বার্থে ব্লাস্টের দায়ের করা এক রিটের শুনানি শেষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

টঙ্গীর ওই ড্রেনটি মেরামত ও রক্ষণাবেক্ষণে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ঘটনার জন্য দায়ী সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক এবং আইনি ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে দ্রুততার সঙ্গে দেশের সমস্ত খোলা ড্রেন এবং ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করা এবং দৃশ্যমান স্থানে সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা, তদন্তের ফলাফল এবং গৃহীত পদক্ষেপসমূহ জনসমক্ষে কেন প্রকাশ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ ছাড়া রুলে এই ধরনের ঘটনার পূনরাবৃত্তি রোধে স্থানীয় সরকার এবং মহাসড়ক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। 

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে শুনানিতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আনিতা গাজী রহমান, আইনজীবী শাহীন আহমেদ, ব্যারিস্টার জয়দীপ্তা দেব চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

আদেশের বিষয়ে ব্যারিস্টার আনিতা গাজী রহমান সাংবাদিদের বলেন, 'গত ২৭ জুলাই গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারী মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করে।'

তিনি আরও বলেন, 'সে রিটের শুনানি নিয়ে আজ হাইকোর্ট রুলসহ ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।'

প্রসঙ্গত, গত ২৯ জুলাই গণমাধ্যমে প্রকাশিত '৩৭ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান, ম্যানহোলে পড়ে নিখোঁজ তাছনিমের মরদেহ মিলল বিলে'- শিরোনামে সংবাদে বলা হয়, গত ২৭ জুলাই রাত অনুমান ৮টা ১০ মিনিটে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে একজন নারী গাজীপুর জেলার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ইম্পেরিয়াল আই কেয়ার হসপিটাল এবং ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে যান। 

পরবর্তীতে মৃত অবস্থায় উক্ত নারীকে ঘটনাস্থল থেকে আরও ২/৩ কিলোমিটার দূরবর্তী স্থান, টঙ্গী শালিকচূড়া বিলের কচুরিপানা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেন।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / টঙ্গী / ম্যানহোল / ফারিয়া তাছনিম জ্যোতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net