Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ট্রাম্প ও মাস্কের সিদ্ধান্তের কারণেই সংকটে ইউএসআইডি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 February, 2025, 11:45 am
Last modified: 04 February, 2025, 11:57 am

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

ট্রাম্প ও মাস্কের সিদ্ধান্তের কারণেই সংকটে ইউএসআইডি

প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ইউএসএআইডির সমালোচনায় সরব। ট্রাম্প সংস্থাটিকে 'র‍্যাডিকাল বামদের পরিচালিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান' বলে দাবি করেছেন।
টিবিএস ডেস্ক
04 February, 2025, 11:45 am
Last modified: 04 February, 2025, 11:57 am
ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে। সোমবার সংস্থাটির ওয়াশিংটন সদর দপ্তরে কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর বিবিসির। 

মার্কো রুবিও নিজেকে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রধান ঘোষণা করে জানিয়েছেন, সংস্থার কার্যক্রম চালু থাকবে, তবে তা মার্কিন পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা এই পদক্ষেপকে 'অবৈধ ও অসাংবিধানিক' আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, এর ফলে আন্তর্জাতিক দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব কমে যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ইউএসএআইডির সমালোচনায় সরব। ট্রাম্প সংস্থাটিকে 'র‍্যাডিকাল বামদের পরিচালিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান' বলে দাবি করেছেন, যদিও তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

‘ক্রিমিনাল সংস্থা’ ইউএসএআইডি বন্ধের সময় হয়েছে: ইলন মাস্ক

মাস্ক, যিনি ট্রাম্পের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' নামক ব্যয় সংকোচন টিমের নেতৃত্ব দিচ্ছেন, ইউএসএআইডি বন্ধ করে দেওয়ার পক্ষে সোচ্চার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি সংস্থাটিকে 'অপরাধমূলক সংগঠন' ও 'বামপন্থী ষড়যন্ত্রের অংশ' বলে মন্তব্য করেছেন।

ইউএসএআইডির ওয়েবসাইট হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আন্তর্জাতিক দুর্ভিক্ষ পর্যবেক্ষণ ও সহায়তার তথ্যভাণ্ডার, অনলাইনে আর পাওয়া যাচ্ছে না। সংস্থার শীর্ষ কর্মকর্তা জন ভোরহিস ও ব্রায়ান ম্যাকগিল-কে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে এবং চিফ অব স্টাফ ম্যাট হপসন পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউসে ট্রাম্প জানান, 'মাস্ক স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এবং তিনি প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেননি।' তবে বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের সরকারি ভূমিকার স্বচ্ছতা নিয়ে আইনি প্রশ্ন তৈরি হতে পারে।

‘উগ্র উন্মাদদের’ দিয়ে পরিচালিত হচ্ছিল ইউএসএআইডি: ট্রাম্প

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন, 'এটি কেবল আমাদের প্রতিপক্ষদের জন্য সুবিধাজনক নয়, বরং স্পষ্টভাবে অবৈধ পদক্ষেপ।'

মারিল্যান্ডের কংগ্রেসম্যান জনি অলসজেওস্কি উদ্বেগ প্রকাশ করে জানান, সিরিয়ার এক কারাগারের গার্ডরা, যারা ইসলামিক স্টেট বন্দিদের পাহারা দেয়, মার্কিন সহায়তা স্থগিত হওয়ার কারণে কাজ ছেড়ে দিতে বসেছিলেন।

সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেন, 'মাস্কের চীনের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ রয়েছে এবং চীন এই সিদ্ধান্তে উল্লাস করছে'। 

এই একীভূতকরণের বাস্তবায়ন কবে এবং কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা আন্তর্জাতিক পরিসরে দেশটির কূটনৈতিক ও মানবিক ভূমিকার ওপর প্রভাব ফেলবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ইউএসএআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net