Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
হঠাৎ সিদ্ধান্তে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিলো কলকাতা বইমেলা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

দ্য হিন্দু
27 January, 2025, 05:55 pm
Last modified: 28 January, 2025, 02:21 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল

হঠাৎ সিদ্ধান্তে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিলো কলকাতা বইমেলা কর্তৃপক্ষ

৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে হবে।
দ্য হিন্দু
27 January, 2025, 05:55 pm
Last modified: 28 January, 2025, 02:21 pm
কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতীকী ছবি: পিটিআই/ফাইল

এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল চেয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএচপি) কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল। তবে শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করেন। কিন্তু শনিবার (২৫ জানুয়ারি) মেলার আয়োজকেরা আকস্মিক সিদ্ধান্তে ভিএচপির মাসিক পত্রিকা 'বিশ্ব হিন্দু বার্তা'-এর নামে একটি স্টল বরাদ্দ করেছেন।

বইমেলার আয়োজক প্রতিষ্ঠান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড প্রাথমিকভাবে ভিএচপির স্টল চাওয়ার আবেদন নাকচ করেছিল। এরপর ভিএচপি আদালতের শরণাপন্ন হয়। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টের একক বিচারকের বেঞ্চ ভিএচপির আবেদন খারিজ করে রায় দেন।

আদালতের রায়ে বলা হয়, যদি আবেদনকারীদের স্টল বরাদ্দ না দেওয়া হয়, তাতে তাদের ব্যবসার অধিকার, বাকস্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবে লঙ্ঘিত হয় না... গিল্ড আবেদনকারীদের কোনো অধিকার লঙ্ঘন করেনি, কারণ এটি তাদের বই বা পত্রিকা প্রকাশে বাধা দিচ্ছে না।

তবে ভিএচপির দক্ষিণবঙ্গ-এর সহ-সভাপতি দিলীপ কুমার ঝাওয়ার দ্য হিন্দুকে জানান, 'আমরা আদালতে হেরেছি। তবে শনিবার গিল্ডের সদস্যরা আমাদের জানিয়েছেন, আমাদের মাসিক পত্রিকা বিশ্ব হিন্দু বার্তা–এর নামে একটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, ভিএচপির এ মাসিক পত্রিকাটি ১৮৬৭ সালের প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্টের অধীনে নিবন্ধিত। এতে ধর্মীয় ইতিহাস, সাম্প্রতিক বিষয় এবং ভিএচপির কার্যক্রমের বিস্তারিত থাকে।

ঝাওয়ার বলেন, তারা ৭০০ বর্গফুট জায়গার জন্য আবেদন করেছিলের। তবে তাদেরকে ২৪৯ নম্বর স্টলে ২০০ বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে হবে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, স্টল কেবল প্রকাশক, বই বিক্রেতা এবং ম্যাগাজিনগুলোকেই বরাদ্দ করা হবে। ভিএচপি তাদের সংগঠনের নামে স্টল চেয়েছিল বলে আমরা তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। তবে শুক্রবার আদালতের রায়ের পর তারা নতুনভাবে আবেদন করে এবং বিশ্ব হিন্দু বার্তা-এর নামে স্টল চায়। নতুন নামে আবেদন পুনর্বিবেচনা করার পর শনিবার তাদের স্টল বরাদ্দ করা হয়েছে।'

এদিকে, মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)-কে স্টল বরাদ্দ না দেওয়ায় বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রতিবাদ করেছেন। তবে তাদের আবেদনও কলকাতা হাইকোর্টে খারিজ হয়।

এপিডিআরের সিনিয়র কর্মী রঞ্জিত সুর বলেন, 'আমাদের এবং ভিএচপির আবেদন একই কারণে খারিজ হয়েছে। তবে দেখা যাচ্ছে, ভিএচপি ও গিল্ডের মধ্যে আদালতের বাইরে একটি সমঝোতা হয়েছে। গিল্ড তাদের [ভিএইচপি] স্টল বরাদ্দ না দেওয়ার কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার পর এ সমঝোতা হয়েছে।'

গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে আগে দ্য হিন্দুকে বলেছিলেন, এ বছর তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনকে স্টল বরাদ্দ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি তাদের প্রকাশনার কোনো ইউনিট না থাকে।

রঞ্জিত সুর বলেন, 'এ বছরের অংশগ্রহণকারীদের তালিকায় আহমদিয়া মুসলিম জামাত এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো রয়েছে। গিল্ডের সিদ্ধান্তটি স্ববিরোধী। এপিডিআরের নিজস্ব প্রকাশনা ইউনিট সক্রিয় রয়েছে এবং ১৯৭০-এর দশক থেকে তারা বইমেলার অংশ।'

Related Topics

টপ নিউজ

কলকাতা বইমেলা / বিশ্ব হিন্দু পরিষদ / ভিএইচপি / বইমেলা / স্টল বরাদ্দ / কলকাতা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net