Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান

বাংলাদেশ

ইউএনবি
20 January, 2025, 07:55 pm
Last modified: 20 January, 2025, 07:55 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের (মেডিকেল) মিলন মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’-শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনবি
20 January, 2025, 07:55 pm
Last modified: 20 January, 2025, 07:55 pm
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের (মেডিকেল) মিলন মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মোশাররফ। ছবি: ইউএনবি

শান্তিপূর্ণভাবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির এই নেতা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, 'ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল বলে দেশের জনগণ বিদ্রোহের মাধ্যমে এইচ এম এরশাদ ও শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।'

খন্দকার মোশাররফ বলেন, 'অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনোই অনির্দিষ্ট থাকবে না। এক পর্যায়ে তাদের চলে যেতে হয়। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যদি শান্তিপূর্ণভাবে ও মর্যাদার সঙ্গে চলে যেতে চায় তাহলে তাদের অবশ্যই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।'

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের (মেডিকেল) মিলন মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত 'শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট'-শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'তাদের দল অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সমর্থন দিয়েছে।'

একই সঙ্গে যাতে তারা যত শিগগিরই সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই আহ্বান জানিয়ে আসছে।

তিনি বলেন, 'সরকার যদি এটা করে তাহলে দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভবিষ্যৎ সরকারকে সহযোগিতা করতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে সহায়তা করতে পারবে।'

তিনি আরও বলেন, 'সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সব সংস্কার করা যাবে না। কারণ এটি একটি চলমান প্রক্রিয়া।'

বিএনপির এই নেতা বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে তার দল সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। 'সরকারের এখন উচিত সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করা এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।'

খন্দকার মোশাররফ বলেন, এই প্রশাসনের যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে না, সেগুলো পরবর্তী সরকার সম্পন্ন করতে পারে। 'সুতরাং এই সরকার যদি শান্তিপূর্ণভাবে ও মর্যাদার সঙ্গে বিদায় নিতে চায়, তাহলে আর দেরি না করে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা অপরিহার্য।'

বিএনপির এই আরও নেতা বলেন, বাংলাদেশের জনগণ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছিল, কারণ সেসময় তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, যখনি ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে, তখনি এদেশের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ-হাসিনাসহ বিভিন্ন সরকারকে উৎখাত করেছে।

তিনি আরও বলেন, 'তাই আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, এসব বাস্তবতা অনুধাবন করে স্থায়ী সমাধানের জন্য অতি শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করুন।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / অন্তবর্তী সরকার / নির্বাচন / খন্দকার মোশাররফ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net