Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ট্রাম্পের মার-এ-লাগোয় বেড়েছে ধনকুবেরদের ভিড়

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
19 January, 2025, 10:40 pm
Last modified: 22 January, 2025, 04:42 pm

Related News

  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের মার-এ-লাগোয় বেড়েছে ধনকুবেরদের ভিড়

ব্লুমবার্গ ট্রাম্পের ব্যক্তিগত পাম বিচ ক্লাবটি এখন 'ক্ষমতার নতুন কেন্দ্র' হিসেবে উল্লেখ করেছে। 
ব্লুমবার্গ
19 January, 2025, 10:40 pm
Last modified: 22 January, 2025, 04:42 pm
ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট। ছবি: রয়টার্স

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর আগে থেকেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তার মার-এ-লাগো এস্টেটে আনাগোনা বেড়েছে ধনকুবেরসহ শীর্ষ ব্যবসায়ীদের। তাদের কয়েকজনের সঙ্গে বৈঠকও করেছেন ট্রাম্প।

শনিবার (১৮ জানুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জেটস্পাই এভিয়েশনের তথ্যের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, গত বছরের নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির ছয়জন ফ্লোরিডায় গিয়েছেন। ব্লুমবার্গ ট্রাম্পের ব্যক্তিগত পাম বিচ ক্লাবটি এখন 'ক্ষমতার নতুন কেন্দ্র' হিসেবে উল্লেখ করেছে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই ধনকুবেরদের কেউ কেউ ট্রাম্পের পুরনো মিত্র, আবার কারো উদ্দেশ্য তার সঙ্গে সম্পর্ক তৈরি করা বলে মনে হয়েছে।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ধনকুবেরদের মধ্যে আছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তার বিমান গত ২৬ নভেম্বর পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে এবং পরের দিন চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে মেটার পক্ষ থেকে বলা হয়, জাকারবার্গ 'নৈশভোজের আমন্ত্রণ' এবং ট্রাম্পের দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগের জন্য কৃতজ্ঞ।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও গত ডিসেম্বরে ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগোতে বৈঠক করেছিলেন। 

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে অ্যামাজন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী বিল গেটস গত ডিসেম্বরে শেষের দিকে পাম বিচে গিয়েছিলেন। তিনি ট্রাম্পের সঙ্গে তিন ঘণ্টার নৈশভোজে অংশ নেন। নির্বাচনের আগে অবশ্য বিল গেটস ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

জেটস্পাইয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত ইলন মাস্কের বিমান এক ডজনেরও বেশিবার পাম বিচে গিয়েছে। তথ্য বলছে, সে হিসাবে প্রত্যেকবার মিলিয়ে ওই এলাকায় তিন সপ্তাহ অবস্থান করেছেন মাস্ক।

সম্প্রতি আরও কয়েকজন ধনকুবেরের বিমানও পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। যেমন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ওরাকলের ল্যারি এলিসন, উবারের ট্র্যাভিস কালানিক, বিজনেস টাইকুন হাওয়ার্ড লুটনিক প্রমুখ।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / অ্যামাজন / ধনকুবের / বিলিয়নিয়ার / মার্ক জাকারবার্গ / মেটা / সাক্ষাৎ / নৈশভোজ / প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net