Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সংখ্যালঘুদের ওপর হামলার ৭৭ শতাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস উইং 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2025, 05:10 pm
Last modified: 27 January, 2025, 04:34 pm

Related News

  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

সংখ্যালঘুদের ওপর হামলার ৭৭ শতাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস উইং 

পরিষদের কাছ থেকে অভিযোগের তালিকা সংগ্রহ করে সে অনুযায়ী উল্লিখিত ব্যক্তি, ঘটনাস্থল ও প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে পুলিশ। এতে দেখা যায়, ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ১৬১টি অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন।
টিবিএস রিপোর্ট
11 January, 2025, 05:10 pm
Last modified: 27 January, 2025, 04:34 pm
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে উল্লিখিত সংখ্যালঘুদের ওপর হওয়া এক হাজার ৭৬৯টি হামলা ও ভাঙচুরের ঘটনার মধ্যে অন্তত ১৬১টি অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। এছাড়া বাকি ঘটনাগুলোর মধ্যে ৭৭ শতাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পুলিশের এ সংক্রান্ত একটি প্রতিবেদনের বরাত দিয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, সস্প্রতি  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, গত ৪ আগস্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মোট ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ ও উপাসনালয় মিলিয়ে ২ হাজার ১০টি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

পরিষদের কাছ থেকে অভিযোগের তালিকা সংগ্রহ করে সে অনুযায়ী উল্লিখিত ব্যক্তি, ঘটনাস্থল ও প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে পুলিশ। এতে দেখা যায়, ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ১৬১টি অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন। এছাড়া ১ হাজার ২৩৪টি ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ২০টি ঘটনা সাম্প্রদায়িক। এসব ঘটনায় এখন পর্যন্ত ৬২টি মামলায় অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকার বাইরে গত ৫ আগস্ট থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ ১৩৪টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

'সব মিলিয়ে ৪ আগস্ট থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট ১১৫টি মামলা হয়েছে এবং অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে', যোগ করেন তিনি। 

আবুল কালাম আজাদ মজুমদার জানান, অন্তর্বর্তী সরকার দেশজুড়ে যেকোনো সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে মানবাধিকারের প্রতিষ্ঠা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পুলিশ সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ গ্রহণের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কোনো সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ এলে পুলিশ সদর দপ্তরের একটি ফোকাল পয়েন্ট সেই অভিযোগ পরিচালনা করছে। প্রতিটি অভিযোগ সমাধানে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ অনুযায়ী, ১ হাজার ৪৫২টি ঘটনা অর্থাৎ মোট অভিযোগের ৮২.৮ শতাংশ ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন ঘটেছে। আর ৪ আগস্ট ৬৫টি ও ৬ আগস্ট ৭০টি ঘটনা ঘটেছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ / হামলা / সংখ্যালঘু / প্রেস উইং / প্রধান উপদেষ্টা / ভাঙচুর / মামলা / গ্রেপ্তার / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net