Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ইউক্রেনকে সহায়তা দিতে যে ব্যয় হবে, রাশিয়া জিতলে তারচেয়ে অনেক বেশি খরচ হবে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
11 January, 2025, 10:35 am
Last modified: 27 January, 2025, 04:42 pm

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

ইউক্রেনকে সহায়তা দিতে যে ব্যয় হবে, রাশিয়া জিতলে তারচেয়ে অনেক বেশি খরচ হবে যুক্তরাষ্ট্রের

ব্লুমবার্গ
11 January, 2025, 10:35 am
Last modified: 27 January, 2025, 04:42 pm
ছবি: ব্লুমবার্গ

ইউক্রেনকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ এবং যুদ্ধে রাশিয়া জয়ী হলে তাতে যুক্তরাষ্ট্রের খরচ তো কমবে না-ই, উল্টো ২০২৯ সালের মধ্যে পেন্টাগনের খরচ ৮০০ বিলিয়ন ডলারেরও বেশি বাড়বে। একটি রক্ষণশীল থিঙ্কট্যাঙ্কের নতুন প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (এইআই) বিশ্লেষণ অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যুদ্ধে সাফল্য পেলে ইউরোপের চেহারাই বদলে যাবে। সেইসঙ্গে রাশিয়ার বিজয় সামরিক জোট ন্যাটোর সদস্যদের হুমকির মুখে ফেলবে। 

রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের বাইরেও রাশিয়ার 'অ-পরমাণু' আক্রমণ প্রতিরোধ বা মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রকে বাড়তি ৮০৮ বিলিয়ন ডলার খরচ করতে হবে। এর ফলে প্রতিরক্ষা দপ্তরের ২০২৯ সাল পর্যন্ত বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনা ৪.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫.২ ট্রিলিয়ন ডলার করতে হবে। অর্থাৎ বছরে গড়ে আরও ১৬৫ বিলিয়ন ডলার বেশি ব্যয় হবে। 

এইআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যদি ইউক্রেনে বিজয়ী হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়বে। অন্য শত্রুরাও রাশিয়ার এই সাফল্য থেকে অনুপ্রেরণা পাবে এবং বিশ্ব ইউক্রেনকে সমর্থন দেওয়া কমাতে শুরু করবে। 

ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা আর্থিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সর্বোত্তম পদক্ষেপ বলে দাবি করেছে থিঙ্কট্যাঙ্কটি। 

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বাড়ানো বা পুরোপুরি বন্ধ করার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন, যাতে কিয়েভ ও মস্কোকে সমঝোতায় বাধ্য করা যায়। 

ট্রাম্প প্রেসিডেন্টের পদাধিকারবলে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ইনভেন্টরি থেকে ৩ বিলিয়ন ডলারেরও বেশি নিতে পারবেন। তবে তিনি এখনও কংগ্রেসের কাছে অতিরিক্ত সহায়তার অনুমোদন চাওয়ার ইঙ্গিত দেননি।

অন্যদিকে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রগুলো।

এইআই বলেছে, রাশিয়াকে বিজয়ী হতে দিলে দীর্ঘমেয়াদে যে খরচ হবে, তার তুলনায় ইউক্রেনকে সহায়তা করার তাৎক্ষণিক খরচ অনেক কম।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন-রাশিয়া / রাশিয়া-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net