Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
কাজ অনেক, সময় অনেক কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2025, 10:15 am
Last modified: 01 January, 2025, 01:05 pm

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

কাজ অনেক, সময় অনেক কম

টিবিএস রিপোর্ট
01 January, 2025, 10:15 am
Last modified: 01 January, 2025, 01:05 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৫ সালের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মতালিকা আরও দীর্ঘ হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা; জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ নেতাদের বিচার সম্পন্ন করা; আইনশৃঙ্খলার উন্নতি থেকে শুরু করে অবাধ্য মূল্যস্ফীতিকে বাগে আনা; অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা থেকে শুরু করে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো; ব্যাংক খাতের দুর্বল স্বাস্থ্যের পুনরুদ্ধার থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বেগবান করা; তার সঙ্গে রাষ্ট্রের ব্যাপক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্ গঠন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন থেকে শুরু করে অন্যান্য আরও অনেক কাজও রয়েছে—যা এই সরকারকে আগামী বছরে সম্পন্ন করতে হবে।

বলাবাহুল্য, সব মিলিয়ে এ এক কঠিন দায়িত্ব। আর সময়ও বেশ সংক্ষিপ্ত। এই পরিস্থিতিতে, আরও ভালো সম্ভাবনার নতুন বাংলাদেশ গড়তে জনগণের আন্তরিক সমর্থনই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় শক্তি।

সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও প্রশাসন সংস্কারে গঠিত কমিশনগুলো জানুয়ারির শুরুতে তাঁদের সুপারিশগুলো দেবে। তারপর প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য গড়তে এসব কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হবে।

কিছু সংস্কার, যেমন– আর্থিক খাতের দুর্বল স্বাস্থ্যের পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রস্তুতের জন্য দরকারি পদক্ষেপ—এগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। অন্যান্য সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রও প্রস্তুত করা হবে—যাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরেও সেগুলোর বাস্তবায়ন করা যায়।

অর্থাৎ, নতুন বছর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রযাত্রা ও অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর এক গুরুত্বপূর্ণ সময়। অন্তর্বর্তী সরকারের জন্য এই কাজটা মোটেও সহজ হবে না।

সদ্য বিদায়ী বছরের সাথে নতুন বছরের মৌলিক পরিবর্তনগুলো ব্যাপক। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু এই অভ্যুত্থান বিগত বছরে যে উচ্চাকাঙ্ক্ষার জন্ম দিয়েছে—নতুন বছরে সেসবের বাস্তবায়ন দেখার আশা অনেক বেশি থাকবে।

আগে কোনটি: সংস্কার না নির্বাচন?

ছাত্রদের নেতৃত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থানের মূলমন্ত্র নিহিত আছে তাঁদের 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' প্ল্যাটফর্মের নামেই, আর তা হলো বৈষম্যের অবসান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এই মূলমন্ত্রকে গ্রহণ করেছে বলেও মনে হচ্ছে। তাই রাষ্ট্রের মূল তিনটি স্তম্ভ—নির্বাহী বিভাগ (এক্সিকিউটিভ), আইন বিভাগ (লেজিসলেটিভ) ও বিচার বিভাগ (জুডিশিয়ারি)—ঠিকঠাক করার এক কঠিন লড়াইয়ে নেমেছে। এর মধ্যে জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ। সরকার ধারাবাহিকভাবে বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কারগুলোর মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থার পুনর্গঠন করতে তাঁদের প্রতিশ্রুতিকে তুলে ধরছে। তবে এসব সংস্কার বাস্তবায়ন করবে কে? অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত নতুন সরকার? অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে? আগে সংস্কার নাকি আগে নির্বাচন?—এ ধরনের আলোচনা আর বিতর্কও এখন উঠছে।

২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য এক সময়সীমা এর মধ্যেই ঘোষণাও করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণা নির্বাচনের বিষয়ে কিছু অনিশ্চয়তা দূর করলেও—২০২৫ সালে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে—তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

নতুন বছরকে কেন্দ্র করে দেশের ব্যবসায়ীরাও আশা ও উৎকণ্ঠার দোলাচলে রয়েছেন। রেমিট্যান্স ও রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি, অর্থপাচার ও ঋণ খেলাপি রোধে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ—এসবই নতুন বছরে আরও ভালো ব্যবসায়িক পরিবেশের আশা জাগায়। তবে মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার নিয়ে আশঙ্কা যেমন রয়েছে, তার চেয়েও বড় উদ্বেগ রয়েছে—রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

বাস্তবায়নের পক্ষে কাজগুলো অনেক বেশি কঠিন হয়ে উঠছে

বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলো কখনোই তেমন শক্তিশালী ও কার্যকর ছিল না—কার্যকর গণতন্ত্র ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে যা তাদের হওয়া উচিত ছিল। বিগত সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানকে একেবারেই ভঙ্গুর করে তোলা হয়।

অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ডিসেম্বরে একটি অনুষ্ঠানে ব্যাখ্যা করেন, কীভাবে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কাঠামোগত সমস্যাগুলো 'অব্যবস্থাপনা' সৃষ্টি করেছে—যার ফলে সেগুলো এখন সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।

তবে প্রশাসন সংস্কার নিয়ে যে টানাপোড়েন দেখা দিয়েছে—তাতেই বোঝা যাচ্ছে কাজটি কত কঠিন হবে।

প্রত্যাশার পারদ যত উঁচুতে, তাতে অন্তর্বর্তী সরকারের কাজের তালিকা কেবল বাড়বে। 'একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য' প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

দ্য ইকোনমিস্ট বলেছে, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এ সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

সাময়িকীটি আরও বলেছে, অন্তর্বর্তী সরকারকে ২০২৫ সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে। কবে নির্বাচন হবে তা–ও নির্ধারণ করতে হবে। আদালতগুলোর নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয় প্রথমেই নিশ্চিত করতে হবে। এর কোনোটি সহজ হবে না।

সেই সূত্র ধরেই বলা যায়, ২০২৫ সালে রাজনীতি, ব্যবসাবাণিজ্য ও জনজীবন কোনোটাই সহজতর হবে না। 

Related Topics

টপ নিউজ

২০২৫ সাল / বাংলাদেশ / অন্তর্বর্তী সরকার / সংস্কার / নির্বাচন / অর্থনীতি / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net