Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
দাম কমায় ইইউয়ে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দুর্বল প্রবৃদ্ধি

অর্থনীতি

জসিম উদ্দিন
22 December, 2024, 08:35 pm
Last modified: 22 December, 2024, 10:54 pm

Related News

  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

দাম কমায় ইইউয়ে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দুর্বল প্রবৃদ্ধি

ইউরোস্ট্যাটের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য পৌঁছায় ১ হাজার ৫১৯ কোটি ইউরো। আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫০৮ কোটি ইউরো।
জসিম উদ্দিন
22 December, 2024, 08:35 pm
Last modified: 22 December, 2024, 10:54 pm
ফাইল ছবি: মুমিত এম/টিবিএস

আগের বছরের একই সময়ের চেয়ে পণ্যের দাম কমা সত্ত্বেও – ২০২৪ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি সামান্য বেড়েছে। আমদানি তথ্যের বরাত দিয়ে যা জানিয়েছে ইইউয়ের পরিসংখ্যান দপ্তর- ইউরোস্ট্যাট। 

আমদানি তথ্য অনুসারে, বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি এই সময়ের মধ্যে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে, পরিমাণে তা ৬.৬৮ শতাংশ বাড়লেও – পণ্যের দাম ৪.৯২ শতাংশ কমার কারণে এমনটা হয়েছে।  

ইউরোস্ট্যাটের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য পৌঁছায় ১ হাজার ৫১৯ কোটি ইউরোতে। আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫০৮ কোটি ইউরো।

তবে ২০২৪ সালের অক্টোবরে যা আগের বছরের চেয়ে ৩৩.৭৮ শতাংশের মতো বড় হারে বেড়েছে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধির রেকর্ড।

অক্টোবরে বাংলাদেশ থেকে মোট ১৭৫ কোটি ইউরোর পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ২০২৩ সালের অক্টোবরে যার পরিমাণ ছিল ১৩০ কোটি ইউরো।

আলোচ্য সময়ে বিভিন্ন দেশ থেকে মোট ৭ হাজার ১৪৭ কোটি ইউরো মূল্যের পোশাকপণ্য আমদানি করেছে ইইউ দেশগুলো। যা আগের বছরের চেয়ে বেড়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নে প্রধান পোশাক রপ্তানিকারকদের মধ্যে চীনের রপ্তানিও এসময়ে কিছুটা বেড়েছে। শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে যা ২ হাজার ৩ কোটি ইউরোতে পৌঁছায়। চীনের রপ্তানি সামান্য বাড়ার এই ঘটনা বৈশ্বিক পোশাক বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

২০২৪ এর প্রথম ১০ মাসে ইইউ অঞ্চলে তৃতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক তুরস্কের প্রবৃদ্ধিও নেতিবাচক ধারায় ৬ দশমিক ১৮ শতাংশ হয়েছে। এসময় আঙ্কারা রপ্তানি করেছে ৭৯০ কোটি ইউরোর পোশাক।

ইইউতে অন্যান্য প্রধান পোশাক সরবরাহকারীদের মধ্যে ভিয়েতনাম ২ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি সহকারে ৩২৭ কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে। আর পাকিস্তান ২০ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি সহকারে ২৮৮ কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে।

বিজিএমইএ'র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল টিবিএসকে বলেন, ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে এসে বেশিরভাগ সাপ্লায়ারের ইউনিট প্রাইস বা পণ্যের মাথাপিছু দর কমে গেছে। পোশাক শিল্পের আন্তর্জাতিক সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতার চাপ থাকার ফলে এটা হচ্ছে। যেমন, চীনের রপ্তানি ৮.৬৩ শতাংশ কমেছে।  

রুবেল যিনি ডেনিম এক্সপার্ট লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, 'ইউরোস্ট্যাটের ডেটা ইঙ্গিত দিচ্ছে, ইইউয়ে পোশাকপণ্যের সার্বিক চাহিদা শক্তিশালী অবস্থায় রয়েছে, তবে প্রতিযোগিতামূলক পরিবেশ বদলাচ্ছে। অর্থাৎ, কিছু রুপ্তানিকারক অন্যদের চেয়ে বাজার ভালোভাবে ধরতে পারলেও, বাংলাদেশসহ অন্যরা চ্যালেঞ্জের মুখে পড়ছে।' 

 
 

Related Topics

টপ নিউজ

পোশাক খাত / রপ্তানি / ইউরোপীয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net