Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
রাজশাহীতে আজও বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2024, 11:45 am
Last modified: 17 December, 2024, 11:47 am

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে আজও বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

গতকাল সোমবারেও (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল
টিবিএস রিপোর্ট
17 December, 2024, 11:45 am
Last modified: 17 December, 2024, 11:47 am
ছবি: বুলবুল হাবিব/টিবিএস

রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো আজও (১৭ ডিসেম্বর) ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে ঢাকাসহ কোনো রুটের বাস চলাচল করছে না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

গতকাল সোমবারেও (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

ঢাকাগামী দেশ ট্রাভেলসের রাজশাহী কাউন্টারের কর্মচারী লিটন বলেন, "গতকাল সাড়ে ছয় ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর, রাতে বাস চলাচল করতে দেওয়া হয়েছিল। আজ ভোর ৪টা থেকে আবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।"  

তিনি বলেন, "যাত্রীরা যারা আগে টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। কখন আবার বাস চলাচল শুরু হবে বলা যাচ্ছে না।"

অগ্রিম টিকিকের টাকা ফেরত নিতে রাজশাহীর কাঁকনহাট থেকে এসেছেন মাইনুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুর ১২টার গাড়িতে টিকিট কেটেছিলেন। কিন্তু বাস না চলায় টিকিট ফেরত দিয়ে গেলেন।

শ্রমিকদের অভিযোগ, গতকাল সকালে বাস চালকদের কয়েকজনকে মারধোর করেন সিএনজি চালক। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ কর রেখেছেন।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, "আমাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত; একজন আইসিইউতে ভর্তি আছেন।" 

তিনি বলেন, "বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমাদের মিটিং আছে। মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত পাবো আশা করছি।"

"আমরা আসলে বাস বন্ধ করতে চাই না। যাত্রীদের ভোগান্তি হোক এটাও চাইনা। কিন্তু শ্রমিকদের যেভাবে আহত করা হয়েছে, এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার," যোগ করেন তিনি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, "আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০  জনকে,  যার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শ্রমিকরা নিরাপত্তা চাই। বাস নিয়ে উপজেলায় যাবে, আর শ্রমিকরা মারধোর করবে- এটা হতে দেওয়া যায় না।"

Related Topics

টপ নিউজ

ঢাকা-রাজশাহী / বাস চলাচল বন্ধ / বাস চলাচল / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net