Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নতুন রেকর্ড বিটকয়েনের, দাম ছাড়াল ১ লাখ ৬ হাজার ডলার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 December, 2024, 02:10 pm
Last modified: 16 December, 2024, 02:14 pm

Related News

  • অর্থ পাচারের তদন্ত করতে গিয়ে যেভাবে ৪৫ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জব্দ হলো
  • আবর্জনার স্তূপে ৮০০ মিলিয়ন ডলারের বিটকয়েন হারানো সেই ব্যক্তি এবার পুরো ভাগাড় কিনে নিতে চান
  • ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দামে রেকর্ড, বাজারমূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার
  • ময়লার স্তূপে ৫৯৮ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন হার্ডড্রাইভ উদ্ধারে করা মামলা খারিজ
  • উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

নতুন রেকর্ড বিটকয়েনের, দাম ছাড়াল ১ লাখ ৬ হাজার ডলার

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়েছে ৫০ ভাগ। সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় বিটকয়েনের দাম দ্বিগুণের বেশি হয়েছে।
টিবিএস ডেস্ক
16 December, 2024, 02:10 pm
Last modified: 16 December, 2024, 02:14 pm
ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের মূল্যবৃদ্ধি যেন থামছেই না। ইতিহাসে প্রথমবারের মতো গতকাল (রবিবার) বিটকয়েনের দাম ১ লাখ ৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। খবর বিবিসির। 

তবে রবিবার বিটকয়েনের নতুন রেকর্ড গড়ার পর দাম কিছুটা কমেছে। আজ (সোমবার) সকালে এশিয়ার বাজারে বিটকয়েনের দাম ১,০৪,৫০০ ডলারে নেমে আসে। 

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়েছে ৫০ ভাগ। সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় বিটকয়েনের দাম দ্বিগুণের বেশি হয়েছে।

বিটকয়েনের মূল্য কোথায় গিয়ে থামবে, সেটি আন্দাজ করা কঠিন। তবে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নতুন এক ঘোষণায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তুলবেন তিনি।

বিটকয়েনের দাম ১,৬০,০০০ ডলারে ওঠার পেছনে ইন্ধন যুগিয়েছে ট্রাম্পের ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা করা। অ্যাটকিন্স ক্রিপ্টোকারেন্সিবান্ধব হিসেবে পরিচিত।

চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প সিলিকন ভ্যালির উদ্যোক্তা ও পেপলের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সকে ক্রিপ্টোমুদ্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন। স্যাক্স শীর্ষ ধনী ইলন মাস্কের বেশ ঘনিষ্ঠ বন্ধু। 

২০২১ সালেও ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে এক ধরনের জালিয়াতি মনে করতেন। এরপর ট্রাম্পের মত পাল্টেছে। এবারের নির্বাচনের প্রতিশ্রুতিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।

এদিকে গত মিসে এসইসির বর্তমান প্রধান গ্যারি জেন্সলার বলেছেন, ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নেবেন, সেদিন তিনি পদত্যাগ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ; এই পদে থাকাকালে এসইসি ভয়ভীতি ছাড়াই আইন প্রয়োগ করেছে।'

এর আগে অবশ্য ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর প্রথম দিনেই তিনি জেন্সলারকে বরখাস্ত করবেন। কারণ আর কিছু নয়, সেটা হলো, জেন্সলার ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।

যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যেমন শিক্ষক, ব্যাংকার, নার্স ও আইটি পেশাদারেরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন। ফলে একসময় কারেন্সি যে শুধু প্রযুক্তি জগতের মানুষের বিনিয়োগ ক্ষেত্র হিসেবে মনে করা হতো, সেই ধরাবাঁধা চিত্রটা পাল্টে গেছে। এই শ্রেণির মানুষেরা মনে করছেন, বিপুল পরিমাণে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের সেরা মাধ্যম।

বিটকয়েনের এমন উল্কার গতিতে উত্থান সত্ত্বেও এক গভীর রহস্য অনুদ্‌ঘাটিত থেকে গেছে। সেটা হলো, এর প্রতিষ্ঠাতা রহস্যময় সাতোশি নাকামোটোর প্রকৃত পরিচয় এখনো কেউ জানেন না।

অনেক মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, যদিও এখন পর্যন্ত কেউ সফল হতে পারেননি। গত অক্টোবরে এই রহস্য নিয়ে এইচবিও চ্যানেলে বড় পরিসরের তথ্যচিত্র প্রচারিত হয়, যেখানে দাবি করা হয়, কানাডার বিটকয়েন বিশেষজ্ঞ পিটার টডই সম্ভবত সাতোশি নাকামোটো। কিন্তু সমস্যা সেই একটি, পিটার টড নিজেই এ দাবি অস্বীকার করেন এবং ক্রিপ্টো দুনিয়ার মানুষেরাও এইচবিওর এই দাবিতে গুরুত্ব দেয়নি।

অনুবাদ: মোঃ রাফিজ খান 
 
Related Topics

টপ নিউজ

বিটকয়েন / বিটকয়েনের দাম / ভার্চুয়াল মুদ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • অর্থ পাচারের তদন্ত করতে গিয়ে যেভাবে ৪৫ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জব্দ হলো
  • আবর্জনার স্তূপে ৮০০ মিলিয়ন ডলারের বিটকয়েন হারানো সেই ব্যক্তি এবার পুরো ভাগাড় কিনে নিতে চান
  • ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দামে রেকর্ড, বাজারমূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার
  • ময়লার স্তূপে ৫৯৮ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন হার্ডড্রাইভ উদ্ধারে করা মামলা খারিজ
  • উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net