Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

আন্তর্জাতিক

বিবিসি
20 December, 2024, 01:30 pm
Last modified: 22 December, 2024, 07:26 pm

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ২ হাজারের বেশি মার্কিন মেরিন সদস্যের বাড়ির ঠিকানা ফাঁসের দাবি ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীর
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইরান সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’ করল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

বিবিসি
20 December, 2024, 01:30 pm
Last modified: 22 December, 2024, 07:26 pm
প্রতীকী ছবি: সিএনএন

চলতি বছর মোট ২.২ বিলিয়ন (২২০ কোটি) ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এর অর্ধেকেরও বেশি উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করেছেন বলে নতুন একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আছে, এমন হ্যাকাররা ২০২৪ সালে ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চুরির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত বলে মনে হয়েছে। তারা রিমোট আইটি কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ক্রিপ্টো ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন।

এই তথ্য এমন সময় জানানো হলো, যখন এ বছর বিটকয়েনের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে ক্রিপ্টোবান্ধব বলে মনে করায় এ মুদ্রার দামে এমন উত্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে হ্যাকারদের দ্বারা চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মোট পরিমাণ গত বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। তবে এ পরিমাণ ২০২১ ও ২০২২ সালের রেকর্ডকৃত পরিমাণের চেয়ে কম রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর বেশিরভাগ চুরির ক্রিপ্টোকারেন্সি চুরিই ঘটনাই ঘটেছে প্রাইভেট কি (private key) ভঙ্গের কারণে। প্রাইভেট কি দিয়ে ক্রিপ্টো প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাসেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়।

এ বছরের সবচেয়ে বড় চুরির ঘটনাগুলোর মধ্যে রয়েছে জাপানি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ডিএমএম বিটকয়েন থেকে ৩০০ মিলিয়ন ডলারের বিটকয়েন এবং ভারতের ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়াজিরএক্স থেকে প্রায় ২৩৫ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি।

মার্কিন সরকার বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং অর্থ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ার সরকার ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য সাইবার অপরাধের আশ্রয় নেই।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / ক্রিপ্টোকারেন্সি / হ্যাকার / ক্রিপ্টো / ক্রিপ্টোকারেন্সি চুরি / বিটকয়েন / উত্তর কোরিয়ার হ্যাকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ২ হাজারের বেশি মার্কিন মেরিন সদস্যের বাড়ির ঠিকানা ফাঁসের দাবি ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীর
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইরান সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’ করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net