Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
প্রপাগান্ডা শিল্প! মস্কোয় উত্তর কোরিয়ার চিত্র প্রদর্শনী

আন্তর্জাতিক

রয়টার্স
05 October, 2025, 04:30 pm
Last modified: 05 October, 2025, 05:30 pm

Related News

  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

প্রপাগান্ডা শিল্প! মস্কোয় উত্তর কোরিয়ার চিত্র প্রদর্শনী

প্রদর্শনীতে ১০০টিরও বেশি চিত্রকর্ম ও অন্যান্য শিল্পকর্ম রয়েছে। এর অনেকগুলো সোভিয়েত সমাজতান্ত্রিক বাস্তবতার (স্যোশালিস্ট রিয়েলিজম) শিল্পধারার অনুরূপ।
রয়টার্স
05 October, 2025, 04:30 pm
Last modified: 05 October, 2025, 05:30 pm
ছবি: রয়টার্স

রাশিয়ার মস্কো শহরের একটি জাদুঘরে উত্তর কোরিয়ার শিল্পকর্মের প্রদর্শনী দেখতে গেছেন এক নারী। এটি উত্তর কোরিয়ার বাইরে অনুষ্ঠিত সবচেয়ে বড় শিল্প প্রদর্শনী বলে দাবি করা হচ্ছে।  এই প্রদর্শনীকে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার সর্বশেষ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

ছবি: রয়টার্স

একই সঙ্গে এটি প্রমাণ করছে, পশ্চিমা বিশ্বের [যাকে তারা 'শত্রুভাবাপন্ন' বলে মনে করে] বিরোধিতার মুখে দুই দেশ ভূ-রাজনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে।

ছবি: রয়টার্স

প্রদর্শনীতে ১০০টিরও বেশি চিত্রকর্ম ও অন্যান্য শিল্পকর্ম রয়েছে। এর অনেকগুলো সোভিয়েত সমাজতান্ত্রিক বাস্তবতার (স্যোশালিস্ট রিয়েলিজম) কথা মনে করিয়ে দেয়।

ছবি: রয়টার্স

কিছু চিত্রকর্মে ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধের যুদ্ধদৃশ্য অঙ্কিত হয়েছে। এটি যেন পিয়ংইয়ংয়ের পছন্দের ইতিহাসের বয়ানকেই প্রতিফলিত করে।

ছবি: রয়টার্স

এছাড়া কিছু ছবিতে দেখা যায়, সোভিয়েত ধাঁচের বহুতল ভবনের সামনে সুখী পরিবার দাঁড়িয়ে আছে, যেগুলোকে 'বিলাসবহুল বাসস্থান' হিসেবে বর্ণনা করা হয়েছে। কোথাও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, আবার কোথাও হাস্যোজ্জ্বল কৃষকদের ফসল কাটার ছবি দেখা যায়।

ছবি: রয়টার্স

এই গ্রীষ্মে প্রায় তিন দশক পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে সরাসরি ট্রেন যোগাযোগও। ১০ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই রেলপথকে রাশিয়া বিশ্বের দীর্ঘতম সরাসরি রেলপথ হিসেবে দাবি করেছে।

ছবি: রয়টার্স

বিগত কয়েক মাস ধরে পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে হটাতে উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকা গোপন রেখেছিল রাশিয়া ও উত্তর কোরিয়া। কিন্তু এখন সেটি দুই দেশের পারস্পরিক ও প্রকাশ্য গর্বের বিষয় হয়ে উঠেছে। মস্কোর প্রদর্শনীর মন্তব্য বইয়ে এক দর্শক লিখেছেন, 'কুর্স্কের মাটি মুক্ত করতে আমাদের উত্তর কোরিয়ান ভাইদের কৃতিত্বের প্রতি আমি শ্রদ্ধা জানাই।'

ছবি: রয়টার্স

ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার হিসাবে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রায় ১৪ হাজার উত্তর কোরিয়ান সেনার মধ্যে ৬ হাজারেরও বেশি হতাহত হয়েছে।

ছবি: রয়টার্স

একজন নারী দর্শক বলেন, প্রদর্শনীটি তার উত্তর কোরিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এর আগে দেশটি সম্পর্কে তার ধারণা ছিল সংবাদ প্রতিবেদন ও প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে। তিনি বলেন, 'যে কোনো দেশ যদি তার অবস্থান ধরে রাখে এবং নিজের স্বার্থ রক্ষা করে, তাহলে সেটি আমার কাছে শ্রদ্ধার যোগ্য।'

ছবি: রয়টার্স

'আর্ট এক্সহিবিশন ডিপিআরকে: আ কান্ট্রি অব গ্রেট পিপল'- শিরোনামের প্রদর্শনীটি মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত রাশিয়ার মিউজিয়াম অব ডেকোরেটিভ আর্টসে অনুষ্ঠিত হচ্ছে।

ছবি: রয়টার্স

দর্শনার্থীরা সেখানে উত্তর কোরিয়ার শিল্পকর্ম দেখতে আসছেন। পাশাপাশি, এখন কিছু রাশিয়ান পর্যটকও নিয়ন্ত্রিত ভ্রমণ দলের অংশ হয়ে উত্তর কোরিয়ায় ছুটি কাটানোর জন্য যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / রাশিয়া / চিত্র প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net