Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
অভিবাসীদের নৌকাডুবি; ভূমধ্যসাগরে ৩ দিন টায়ার টিউব ধরে ভাসছিল ১১ বছরের শিশু

আন্তর্জাতিক

সিএনএন
13 December, 2024, 11:20 am
Last modified: 13 December, 2024, 11:25 am

Related News

  • স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ভাসমান বেড়া বসাচ্ছে স্পেন
  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • ক্রমবর্ধমান মানবপাচার ঝুঁকির মধ্যেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
  • পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যার ফলে যেভাবে সৃষ্টি হয়েছিল ভূমধ্যসাগর
  • ট্রাম্প প্রশাসনকে ৫ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের অনুমতি দিল মার্কিন আদালত

অভিবাসীদের নৌকাডুবি; ভূমধ্যসাগরে ৩ দিন টায়ার টিউব ধরে ভাসছিল ১১ বছরের শিশু

ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে সহায়তাকারী সংস্থা কম্পাস কালেক্টিভ বলেছে, ‘‘আমরা ধারণা করছি শিশুটি অভিবাসী নৌকাটির একমাত্র জীবিত যাত্রী। বাকি ৪৪ জন ডুবে গেছেন৷''
সিএনএন
13 December, 2024, 11:20 am
Last modified: 13 December, 2024, 11:25 am
ছবি: কম্পাস কালেকটিভ/রয়টার্স

অভিবাসনপ্রত্যাশী একটি নৌকা ডুবে যাওয়ার পর ভূমধ্যসাগরে তিনদিন ভেসে ছিল এক শিশু৷ মূলত বায়ুভর্তি টায়ার টিউব ধরে ১১ বছরের মেয়েটি বেঁচে ছিল। 

গত বুধবার এনজিও কম্পাস কালেকটিভের উদ্ধারকারী দল শিশুটিকে জীবিত উদ্ধার করে৷ মেয়েটি উদ্ধারকারীদের জানিয়েছে, তিউনিশিয়ার এসফাকেস থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল৷ পথে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি।

ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে সহায়তাকারী সংস্থা কম্পাস কালেক্টিভ বলেছে, ''আমরা ধারণা করছি শিশুটি অভিবাসী নৌকাটির একমাত্র জীবিত যাত্রী। বাকি ৪৪ জন ডুবে গেছেন৷''

কম্পাস কালেক্টিভের দেয়া তথ্য অনুযায়ী, একটি উদ্ধারকারী জাহাজ অন্য একটি উদ্ধার অভিযানে যাওয়ার সময় গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। তখন সাগরের মাঝ থেকে তাকে উদ্ধার করা হয়৷

উদ্ধারকাজে নেতৃত্ব প্রধান করা ম্যাথিয়াস উইডেনলুবার্ট বলেন, "এটি একটি অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা যে, ইঞ্জিন চালু থাকলেও আমরা শিশুটির কণ্ঠস্বর শুনেছি। এরপর আমরা অবশ্যই অন্যরা বেঁচে থাকতে পারে বলে ঐ স্থানে সন্ধান করেছি। কিন্তু আড়াই মিটারের উঁচু ঢেউসহ দিনব্যাপী ঝড়ের পর তা অনেকটা অসম্ভব ছিল।"

ছবি: পিকচার এলায়েন্স

ইতালিয়ান মিডিয়াগুলো শিশুটির নাম ইয়াসমিন বলে প্রচার করেছে। শিশুটি বর্তমানে ইতালির লাম্পেদুসায়ারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তবে তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানা গেছে৷ 

একই রাতে উদ্ধারকারী দলটি ৫৩ জন যাত্রী নিয়ে জীবন সংকটে থাকা অন্য একটি নৌকায় লাইফজ্যাকেট দিয়েছেন। এরপর ঐ নৌকাটির অবস্থান সম্পর্কে ইতালীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে নৌকাটিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়।

উদ্ধারকারী দলের সদস্য কাটজা টেম্পেল বলেন, "এমনকি ঝড়ের সময় মানুষ ভূমধ্যসাগর দিয়ে ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছে। শরণার্থীদের জন্য আমাদের নিরাপদ পথ তৈরির পাশাপাশি একটি উন্মুক্ত ইউরোপ দরকার যেখানে মানুষদের স্বাগত জানানো হবে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া কোনো বিকল্প নয়।"

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন অবধি তিউনিশিয়া থেকে ইইউভুক্ত দেশ ইতালি এবং মাল্টার উদ্দেশ্যে অনিয়মিত সাগর পথে যাত্রা করতে গিয়ে অন্তত ২৪,৩০০ মানুষের মৃত্যু হয়েছে বা তারা হারিয়ে গেছেন৷ চলতি বছর এই সংখ্যা দুই হাজার পঞ্চাশ জনের মতো৷

অনুবাদ: মোঃ রাফিজ খান 
 
Related Topics

টপ নিউজ

ভূমধ্যসাগরে নৌকাডুবি / ভূমধ্যসাগর / অভিবাসন প্রত্যাশী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ভাসমান বেড়া বসাচ্ছে স্পেন
  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • ক্রমবর্ধমান মানবপাচার ঝুঁকির মধ্যেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
  • পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যার ফলে যেভাবে সৃষ্টি হয়েছিল ভূমধ্যসাগর
  • ট্রাম্প প্রশাসনকে ৫ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের অনুমতি দিল মার্কিন আদালত

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net