Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
গ্র্যান্ড মস্ক জীবাণুমুক্তকরণে রোবটের সংখ্যা বাড়াবে সৌদি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 October, 2020, 06:40 pm
Last modified: 15 October, 2020, 06:42 pm

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত

গ্র্যান্ড মস্ক জীবাণুমুক্তকরণে রোবটের সংখ্যা বাড়াবে সৌদি

মানুষের কোনো ধরনের সাহায্য ছাড়াই দিনে পাঁচ থেকে আট ঘণ্টা কাজ করতে পারে এই রোবট। একবারে ৬০০ বর্গমিটার এলাকাকে করতে পারে জীবাণুমুক্ত।
টিবিএস ডেস্ক
15 October, 2020, 06:40 pm
Last modified: 15 October, 2020, 06:42 pm
ঘণ্টায় এই রোবট ২ লিটার জীবাণুনাশক উপাদান করতে পারে স্প্রে। ছবি সংগ্রহ: আরব নিউজ

সৌদি আরবের গ্র্যান্ড মস্ক বা বড় মসজিদ জীবাণুমুক্তকরণে রোবট ব্যবহারের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির দুটি গুরুত্বপূর্ণ মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ারস।

মসজিদটিকে জীবাণুমুক্ত করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন সাড়ে চার হাজার লিটারেরও বেশি জীবাণুনাশক উপাদান ব্যবহার করা হয়।

'গ্র্যান্ড মস্ক ও এর চত্বরগুলোতে প্রবল জীবাণুমুক্তকরণ কর্মসূচিকে সর্বোচ্চ মানে উন্নীত করতে প্রেসিডেন্সি কাজ করছে, যেন এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং সতর্কতা ও প্রতিরোধমূলক পরিমাপ প্রয়োগ করা যায়,' বলেন প্রেসিডেন্সির পরিবেশগত সুরক্ষা ও মহামারি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক হাসান আল-সুওয়াইরি।

তিনি আরও জানান, যন্ত্রচালিত প্রযুক্তির সব ধরনের ব্যবহার করে, মুসল্লিদের জন্য সেবা প্রদান এবং নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে ইতোমধ্যেই ব্যাপক গবেষণা করেছে প্রেসিডেন্সি।

করোনাভাইরাস মোকাবেলায় জীবাণুমুক্তকরণে সর্বাধুনিক উদ্ভাবন এবং সেরা প্রযুক্তিগত যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিশেষায়িত রোবট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান হাসান।

'বদ্ধ জায়গায় জীবাণুমুক্তকরণ ও পরিবেশগত সুরক্ষার জন্য স্মার্ট রোবট কাজ করছে', বলেন তিনি।

উচ্চ প্রযুক্তির রোবটের ব্যবহার করোনাভাইরাসসহ অন্যান্য রোগজীবাণু ও মহামারির সংক্রমণ কমাতে বেশ কাজে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভ্যন্তরীণ জীবাণুমুক্তকরণে ষষ্ঠ স্তরের দক্ষতা নিয়ে কাজ করে এই রোবট। এর ফলে পরিবেশগত স্বাস্থ্যের শক্তি ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। এছাড়া জীবাণুমুক্তকরণে প্রয়োজনীয় উপাদান ও পদক্ষেপ সম্পর্কে বুদ্ধিমত্তার সঙ্গে এই রোবট তথ্য দেয়। মানুষের কোনো ধরনের সাহায্য ছাড়াই দিনে পাঁচ থেকে আট ঘণ্টা কাজ করতে পারে এটি।

২৩.৮ লিটার উপাদান ধারণ করতে পারে এই যন্ত্র। ঘণ্টায় এটি ২ লিটার জীবাণুনাশক উপাদান করতে পারে স্প্রে। এর ফলে একবারে ৬০০ বর্গমিটার এলাকাকে করতে পারে জীবাণুমুক্ত।

"জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট'স মস্কের টিমগুলো গ্র্যান্ড মস্কে স্মার্ট রোবটের সংখ্যা বাড়ানোর ব্যাপারে নিরন্তর গবেষণা করছে,' বলেন হাসান।

তিনি বলেন, নিরন্তর জীবাণুমুক্তকরণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা পরিমাপ করতে মানুষের চেয়ে প্রযুক্তির দক্ষতা বেশি।

স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রচলিত নিয়ম-নীতি মেনে চলার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।

  • সূত্র: আরব নিউজ

Related Topics

টপ নিউজ

রোবট / গ্র্যান্ড মস্ক / জীবাণুমুক্তকরণ / মসজিদ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net