Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 12:00 am
Last modified: 09 December, 2024, 03:16 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগে ব্যাটিং করে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। আগে ব্যাটিং করে দলটির বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০১ রান।
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 12:00 am
Last modified: 09 December, 2024, 03:16 am

শারীরিক ভাষা ঠিক থাকলেও শুরুটা ভালো ছিল না। ৪০ পেরোতেই হারাতে হয় ২ উইকেট। এখান থেকে হাল ধরে জুটি গড়ে তোলেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলকে অনেকটা পথ এগিয়ে দেওয়া এ দুজনই পান হাফ সেঞ্চুরির দেখা। মাঝে আফিফ হোসেন ধ্রুবর কিছুটা লড়াইয়ের পর শেষ দিকে দলকে পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। এ দুজনের ব্যাটে শেষ পর্যন্ত লড়াইয়ের বড় সংগ্রহ পেল বাংলাদেশ। 

রোববার সিন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৯৪ রান তুলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগে ব্যাটিং করে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। আগে ব্যাটিং করে দলটির বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০১ রান। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ৩২২ রান। 

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট জানিয়ে ২৮০ রান তোলার আশার কথা জানান তিনি। এ পথে নিজে অবদান রেখেছেন মিরাজ, দায়িত্ব নিয়েছেন আরও কজন। শেষ পর্যন্ত সংগ্রহটা প্রত্যাশা ছাড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশ। এবার বল হাতে ছন্দ খুঁজে নেওয়ার পালা। 

ব্যাট হাতে আলো ছড়িয়ে গ্লোবাল সুপার লিগের সেরা খেলোয়াড় হওয়া সৌম্য সরকার আজও ভালো শুরু করেছিলেন। কিন্তু ইনিংসটি দীর্ঘ করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আগের বলেই চার মানা সৌম্য খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন, এর আগে ১৮ বলে ৩টি চারে ১৯ রান করেন তিনি। ৩৪ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের বিপদ বাড়ে একটু পরই, লিটন কুমার দাসও খোঁচা দিয়ে আউট হন। ৭ বলে ২ রান করেন তিনি। 

দ্রুত ২টি উইকেট হারালেও তানজিদের সাবলীল ব্যাটিংয়ের কারণে বাংলাদেশকে খুব একটা চাপ বুঝতে হয়নি। এরপর তার সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তোলেন মিরাজ। ৩১ রানের মধ্যে দুবার জীবন পান মিরাজ। দুবারই তার তোলা ক্যাচ ফেলে দেন কেসি কার্টি। সুযোগ কাজে লাগিয়ে উইকেটে থিতু হয়ে যান মিরাজ, তবে রান তোলার গতি বাড়িয়ে নিতে পারেননি। তৃতীয় উইকেটে ৯৭ বলে ৭৯ রানের জুটি গড়েন তানজিদ-মিরাজ। 

তানজিদের বিদায়ে ভাঙে এই জুটি। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি তরুণ এই ওপেনার ৬০ বলে ৬টি চার ও ৩টি চক্কায় ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন। পরের জুটিতে ৬২ বলে ৫৪ রান যোগ করেন মিরাজ-আফিফ। এই জুটি ভাঙার আগে ২৯ বলে ৪টি চারে ২৮ রান করেন প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামা আফিফ। 

এরপর মিরাজও টিকতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক ১০১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৭৪ রান করে জেডেন সিলসের শিকারে পরিণত হন, এটা তার পঞ্চম ওয়ানডে হাফ সেঞ্চুরি। মিরাজের রানই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। এরপর বাকিটা পথ মাহমুদউল্লাহ ও জাকেরে ব্যাটে এগোয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৭৪ বলে ৯৬ রান যোগ করেন তারা, বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। 

শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রান করেন জাকের। শেষ পর্যন্ত ব্যাট চালানো মাহমুদউল্লাহ ৪৪ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৫০ রান। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৩০তম হাফ সেঞ্চুরি। ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড ৩টি উইকেট নেন। আলজারি জোসেফ ২টি ও জেডেন সিলস একটি উইকেট পান। 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net