Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, আইন পাশ

আন্তর্জাতিক

রয়টার্স
28 November, 2024, 08:55 pm
Last modified: 01 December, 2024, 01:39 pm

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, আইন পাশ

জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে আইনটি কার্যকর করা শুরু করবে অস্ট্রেলিয়া। এক বছরের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে চায় দেশটি।
রয়টার্স
28 November, 2024, 08:55 pm
Last modified: 01 December, 2024, 01:39 pm
প্রতীকী ছবি: রয়টার্স

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নতুন আইন পাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাশ করা এ আইন দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। এটি বিশ্বের কঠোরতম প্রযুক্তি নিয়ন্ত্রণ আইনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ আইনের অধীনে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে যেন শিশুরা প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এ প্রযুক্তি কোম্পানিগুলোকে। অন্যথায়, কোম্পানিগুলোকে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৩২ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা গুনতে হবে।

জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে আইনটি কার্যকর করা শুরু করবে অস্ট্রেলিয়া। এক বছরের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে চায় দেশটি।

এ আইনটি অস্ট্রেলিয়াকে অন্যান্য দেশের জন্য উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশই বর্তমানে তাদের তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি নিয়ে উদ্বিগ্ন।

ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে অভিভাবকের অনুমতি ছাড়া নাবালকদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার সীমিত করা হলেও, অস্ট্রেলিয়া আইনটির মাধ্যমে নিষেধাজ্ঞা আরও কঠোর করল।

এ আইনটি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাকে ২০২৫ সালের নির্বাচনের আগে শক্তিশালী অবস্থানে রাখবে।

তবে, গোপনীয়তা এবং শিশু অধিকার বিষয়ক সংগঠনগুলো আইনটির সমালোচনা করেছে। যদিও এক জরিপে ৭৭ শতাংশ অস্ট্রেলীয় এ আইনকে সমর্থন করেছেন।

২০২৪ সালের একটি সংসদীয় তদন্তে সোশ্যাল মিডিয়া বুলিংয়ের কারণে আত্মক্ষতির শিকার শিশুদের অভিভাবকদের সাক্ষ্য শোনার পর এ ধরনের নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন আরও বেড়ে যায়।

দেশটির সংবাদমাধ্যমগুলোও আইনটিকে সমর্থন জানিয়েছে। বিশেষ করে রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন আইনটির পক্ষে 'তাদের শিশু থাকতে দাও' শিরোনামে একটি প্রচারণা চালিয়েছে।

তবে, এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্রের সদ্য-নির্বাচিত ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী চরিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক বলেছেন, এটি 'সমস্ত অস্ট্রেলিয়ানদের জন্য ইন্টারনেট নিয়ন্ত্রণের গোপন একটি উপায়' হতে পারে।

এ আইনটি প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে পারে। এর আগে অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সংবাদ প্রচারের জন্য মিডিয়া আউটলেটগুলোকে অর্থ দেওয়ার নিয়ম চালু করেছিল। এখন তারা স্ক্যাম ঠেকাতে ব্যর্থ হলে জরিমানা করার পরিকল্পনা করছে সরকার।

মেটা, টিকটক এবং এক্সের প্রতিনিধিরা এ আইন বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে, ইউটিউব পরিচালনাকারী গুগল দাবি করেছে, বয়ঃসীমা যাচাইয়ের কার্যকর পদ্ধতি না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত রাখা উচিত।

বিদ্যালয়গুলোতে শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে ইউটিউব ব্যবহার হওয়ায় এটিকে আইনে ছাড় দেওয়া হয়েছে।

ডিজিটাল ইন্ডাস্ট্রি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনিতা বোস বলেন, 'এটি ঘোড়ার আগে গাড়ি রাখার মতো হয়েছে।' তিনি আরও জানান, আইন থাকলেও কীভাবে এটি কার্যকর হবে, সে বিষয়ে সরকারের কোনো স্পষ্ট নির্দেশনা নেই।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / সামাজিক যোগাযোগমাধ্যম / আইন পাস / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net