Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 03:05 pm
Last modified: 08 July, 2026, 04:23 pm

Related News

  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
  • ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি
  • টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম; ব্যাহত হচ্ছে বন্দর কার্যক্রম, বন্ধ রেল যোগাযোগ
  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

গত দুদিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ এবং চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 03:05 pm
Last modified: 08 July, 2026, 04:23 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টানা ভারী বর্ষণের মধ্যে পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এবং দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। মাটির চাপে একটি কাঁচা ঘর বিধ্বস্ত হলে ভেতরে থাকা ১০ মাস বয়সী শিশু মো. আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ভারী বৃষ্টির কারণে মাটি ধসে ঘরটির ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকার চশমা হিলে আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক রিয়াদুস সালেহীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, সেখানে পাহাড়ের একটি অংশ বাবু কলোনির দুটি ঘরের ওপর আছড়ে পড়ে। একটি ঘরে সামিয়া আক্তার (১১) নামের এক শিশু ছিল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অন্য কেউ আহত হননি।

গত দুদিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ এবং চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে দেয়াল ও পাহাড় ধসে আরও ছয়জনের মৃত্যু হয়েছিল।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৪১২ মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / পাহাড় ধসে মৃত্যু / ভারী বৃষ্টিপাত / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
  • ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি
  • টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম; ব্যাহত হচ্ছে বন্দর কার্যক্রম, বন্ধ রেল যোগাযোগ
  • চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net