Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম; ব্যাহত হচ্ছে বন্দর কার্যক্রম, বন্ধ রেল যোগাযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 12:50 pm
Last modified: 08 July, 2026, 12:50 pm

Related News

  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম; ব্যাহত হচ্ছে বন্দর কার্যক্রম, বন্ধ রেল যোগাযোগ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 12:50 pm
Last modified: 08 July, 2026, 12:50 pm
মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি: টিবিএস

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারি বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম। টানা তিন দিনের বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সীমিত হয়ে পড়েছে মানুষের চলাচল। দ্বিতীয় দিনের মতো ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। রেললাইনে পানি ওঠায় বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছিল ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। সে হিসাবে গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবারের আগের ২৪ ঘণ্টায়।

আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সম্প্রতি সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির তীব্রতা বেড়েছে। নিম্নচাপটি ভারতের ঝাড়খণ্ড ও ওডিশা অঞ্চলে সরে গেলেও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে অন্তত আরো দুদিন দিন থেমে থেমে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোর ৩ নম্বর সতর্কতা সংকেট দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামের নদীগুলো হালকা বন্যার আশঙ্কা রয়েছে।'

টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। এতে নগরের পাহাড়ঘেঁষা বসতিগুলোতে বসবাসকারীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে মঙ্গলবার দেয়াল ও পাহাড়ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে ছয়জনের মৃত্যু হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ক্লাস ও পরীক্ষা স্থগিত রয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান টিবিএসকে বলেন, 'গত রাতে চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৩,০০০ পরিবার অবস্থান করছিলেন। রাতে বৃষ্টি কমেছিল। আবার সকালে বেড়েছে। চট্টগ্রামে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ১৫টি উপজেলা এবং মহানগরীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।'

তিনি আরও বলেন,  'জেলায় ৬২৯টি আশ্রয় কেন্দ্র রয়েছে। প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি আছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহানগর এলাকায় আরও ৮টি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।'

বৈরী আবহাওয়ার প্রভাবে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল টিবিএসকে বলেন, 'বৈরী আবহাওয়ার কারণে গতকাল মঙ্গলবার তিনটি ফ্লাইট চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরন করেছিল। পরে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছিল। কিছু ফ্লাইট বিলম্ব হয়েছিল। আজ পরিস্থিতি স্বাভাবিক।'

এদিকে রেললাইনে পানি ওঠায় মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নগরীর মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় আট ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ টিবিএসকে বলেন, 'চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন বন্ধ আছে। কক্সবাজার থেকে যেসব ট্রেন ঢাকায় ছাড়ার কথা, সেগুলো চট্টগ্রাম থেকে ছাড়ছে। আবার কক্সবাজার পর্যন্ত না গিয়ে চট্টগ্রামেই যাত্রা শেষ করছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। পর্যটক ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। টিকিটের মূল্য রিফান্ড করা হচ্ছে।'

টানা বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। আগামী শুক্রবার পর্যন্ত উপজেলার সব ঝরনায় পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রামে জলাবদ্ধতা / টানা বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net