Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2026, 10:40 pm
Last modified: 09 July, 2026, 10:55 pm

Related News

  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

বান্দরবানের কোনো কোনো উপজেলায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শহর এলাকাতেও কিছু মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দেখালেও সেটা যোগাযোগ করার জন্য যথেষ্ট না৷ ফলে দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে কাউকে জরুরি খবরাখবর পাঠানো যাচ্ছে না। কোনো তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারছেন না অনেক সংবাদকর্মী। 
টিবিএস রিপোর্ট
09 July, 2026, 10:40 pm
Last modified: 09 July, 2026, 10:55 pm
ছবি: টিবিএস

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্নতার মধ্যে পাহাড়ি এলাকায় আরেক ভোগান্তির নাম মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটজনিত সমস্যা। 

বান্দরবানের কোনো কোনো উপজেলায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শহর এলাকাতেও কিছু মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দেখালেও সেটা যোগাযোগ করার জন্য যথেষ্ট না৷ ফলে দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে কাউকে জরুরি খবরাখবর পাঠানো যাচ্ছে না। কোনো তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারছেন না অনেক সংবাদকর্মী। 

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে শহরে টেলিটক ও রবি নেটওয়ার্ক ছিল না। পাহাড়ি এলাকার আনাচে-কানাচে আগে থেকে এই দুটি মোবাইল নেটওয়ার্ক চালু রয়েছে এবং এর গ্রাহক সংখ্যাও বেশি। কিন্তু এবার ভারী বৃষ্টির দিন থেকে শহর এলাকা ও কয়েকটি উপজেলায় বেশ ভোগান্তিতে পড়েছেন এর গ্রাহকরা। 

নিজের ভোগান্তির কথা তুলে সমকালের সাংবাদিক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গতকাল রাত থেকে শহরের বালাঘাটা এলাকায় কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলে মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইয়ের মতো সব যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে শহরে এসে যে কাজ করব সে উপায়ও নেই। বালাঘাটার সড়কে পুলিশ লাইন ও ব্রিগেড এলাকায় বুকসমান পানি। নৌকায় করে চলাচল করতে হচ্ছে। আজকে সকালেও অর্ধেক ভ্যান গাড়ি আর অর্ধেক নৌকায় করে ইন্টারনেট না থাকায় শহরে এসে কাজ করতে হয়েছে। দুপুরের পর রবি নেটওয়ার্ক আসলেও হঠাৎ করে চলে যায় আবার হঠাৎ করে সচল হয়।' 

রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বৃহস্পতিবার দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মঙ্গলবার থেকে গোটা উপজেলার কোথাও মোবাইল নেটওয়ার্ক নাই। কোথায় কী হয়েছে কারও সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না। একদম বিচ্ছিন্ন রয়েছি। প্রশাসনের দুর্যোগকালীন কাজ সব থেমে আছে। এখন কথা বলার জন্য বৃষ্টির মধ্যেও বাইক চালিয়ে উপজেলার সদরের বাইরে দূরে একটা পাহাড়ে চলে আসছি। এখানে টেলিটক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। চিম্বুক পাহাড় টাওয়ার দিয়ে বোধহয় কোনো রকমে নেটওয়ার্ক কাজ করছে।

যোগাযোগ করা হলে থানচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'দুর্যোগকালীন সময়ের মধ্যেই উপজেলার সব কাজ স্থবির হয়ে আছে। নিজেরাই দৌড়াদোড়ি করে খবর নিতে হচ্ছে। কেউ কোনো সমস্যায় আছে কি না ফিজিক্যালি গিয়ে দেখতে হচ্ছে। কোথাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। টেলিটক মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ রয়েছে।' 

মোবাইল নেটওয়ার্কজনিত সমস্যার ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কথা হয় বান্দরবান অঞ্চলে টেলিটক মোবাইল নেটওয়ার্ক অপারেশনের দায়িত্বে থাকা শহিদুল ইসলামের সঙ্গে। টিবিএসকে তিনি বলেন, 'বান্দরবানে চিম্বুক পাহাড়ের টাওয়ারে পাওয়ার সমস্যার কারণে গ্রাহকরা নেটওয়ার্ক পাচ্ছে না। এগুলো নিয়ে কারিগরি টিম কাজ করছে। দুর্যোগ পরিস্থিতির কারণে আমাদেরও কাজ করতে সমস্যা হচ্ছে। চিম্বুক টাওয়ারটা ঠিক হয়ে গেলে রুমা, থানচি, লামা ও আলীকদমের নেটওয়ার্ক পেতে আর সমস্যা হবে না। তবে দুর্গম এলাকায় পুরোপুরি টেলিটক নেটওয়ার্ক পেতে আরও কিছুদিন সময় লাগবে।' 

সার্বিক বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌসকে টেলিটক নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / টানা বৃষ্টি / মোবাইল নেটওয়ার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net