Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
পারফরম্যান্স দিয়ে স্পন্সর এনেছেন, বিশ্বাস নিগারের

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2024, 05:30 pm
Last modified: 27 November, 2024, 04:51 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

পারফরম্যান্স দিয়ে স্পন্সর এনেছেন, বিশ্বাস নিগারের

অবস্থার পরিবর্তন নিজেরাই করেছেন বলে মনে করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পারফরম্যান্স দিয়ে দলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো থেকে শুরু করে স্পন্সরশিপের ব্যবস্থা নিজেরাই করেছেন বলে বিশ্বাস উইকেটরক্ষক এই ব্যাটারের।
টিবিএস রিপোর্ট
26 November, 2024, 05:30 pm
Last modified: 27 November, 2024, 04:51 pm

নারী ক্রিকেটে মানুষের আগ্রহ কম, ব্যবসার জায়গাটাও ছোট; এ কারণে স্পন্সরশিপ আসে না; এমন একটা 'থিওরি' প্রচলিত ছিল বাংলাদেশ ক্রিকেটে। অতীতে ঘরের মাঠে মেয়েদের অনেক সিরিজেই স্পন্সর পাওয়া যায়নি, খেলা দেখানোর মতো ব্যবস্থাও হয়নি। সেই জায়গায় পরিবর্তন এসেছে। এখন টিম, কিট স্পন্সর মেলে, সিরিজেও থাকে স্পন্সর। 

এই অবস্থার পরিবর্তন নিজেরাই করেছেন বলে মনে করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পারফরম্যান্স দিয়ে দলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো থেকে শুরু করে স্পন্সরশিপের ব্যবস্থা নিজেরাই করেছেন বলে বিশ্বাস উইকেটরক্ষক এই ব্যাটারের। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনে এ বিষয়ে নিজের ভাবনার কথা জানান নিগার।

দুই বছর আগেও এই অবস্থা ছিল না, পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজ যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। তো এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি বলব বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে।'

'অনেক সময় পারফরম্যান্স দেখা যাচ্ছে। কিন্তু ফল না হলে তখন নেতিবাচক বিষয়গুলো বেশি আসে। এই সিরিজটা আমাদের দলের জন্য ঘুরে দাঁড়ানোর জায়গা। যে জিনিসটা আমরা তৈরি করেছি, ইনশাআল্লাহ্‌ এই সিরিজেই হতে পারে... আমাদের কাছে অনেক সুযোগ আছে। ভারত-পাকিস্তান সিরিজে যেটা আমরা করেছি, যেন আরও অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরও বেশি ফোকাস করে।' যোগ করেন তিনি। 

উন্নতির মাঝেও চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং। অনেকদিন ধরেই প্রত্যাশিত ব্যাটিং হচ্ছে না। বিষয় মেনে নিয়ে নিগার বলেন, 'ব্যাটিং দৃশ্যমান সমস্যা। অনেক সময় যেটা হয়, আমরা টপ-অর্ডাররা রান করছি না। ফলে মিডল-অর্ডার থেকে আর সামাল দেওয়া হচ্ছে না। আধুনিক ক্রিকেটে আসলে কখনও কভার করার সুযোগ থাকে না। যেটা চলে যায়, সেটা কভার করা যায় না।' 

Related Topics

টপ নিউজ

নিগার সুলতানা জ্যোতি / জাতীয় নারী ক্রিকেট দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net