Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাংলাদেশের সামনে রান পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ

খেলা

টিবিএস রিপোর্ট
24 November, 2024, 04:15 am
Last modified: 24 November, 2024, 04:18 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাংলাদেশের সামনে রান পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ

২০ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশের সামনে লম্বা পথ। মুমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন দিপু ১০ রানে অপরাচিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ৪১০ রানে। 
টিবিএস রিপোর্ট
24 November, 2024, 04:15 am
Last modified: 24 November, 2024, 04:18 am

মিকাইল লুই ও আলিক আথানেজকে অল্প সময়ের ব্যবধানে ফেরানোর পর ওয়েস্ট ইন্ডিজের আরও দুটি উইকেট তুলে নিতে সময় নেয়নি বাংলাদেশ। তখন মনে হয়েছিল ৩০০ বা এর আশেপাশে স্বাগতিকদের বেধে ফেলবে বাংলাদেশ। কিন্তু সে আশায় গুড়ে বালি, অষ্টম উইকেটে জুটি গড়ে তুললেন সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভস ও পেসার কেমার। এই জুটিতে কেবল বিপর্যয়ই কাটায়নি ওয়েস্ট ইন্ডিজ, গড়েছে বড় সংগ্রহও। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বস্তিতে নেই বাংলাদেশ, ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। ২০ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। মুমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন দিপু ১০ রানে অপরাচিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ৪১০ রানে। 

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আগের বলেই জেডেন সিলসকে চার মারা জাকির হাসান পরের ডেলিভারিটি ঠিকঠাকভাবে সামলাতে পারেননি। শর্ট লেংথের বলে ব্যাট চালিয়ে আন্ডার এজে বোল্ড হন ৩৪ বলে ৩টি চারে ১৫ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। এক রান পরই বিদায় নেন আগে একবার জীবন পাওয়া মাহমুদুল হাসান জয়। ৩৩ বলে ৫ রান করা জয় আলজারি জোসেফের শিকারে পরিণত হন। 

এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ৩ রান যোগ করতেই জশুয়া ডি সিলভার উইকেট হারায় তারা, ক্যারিবীয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে ফেরান হাসান মাহমুদ। কিছুক্ষণ পরই আলজারির জোসেফের উইকেটেও তুলে নেন হাসান। কিন্তু এখান থেকে যে জুটি গড়েন গ্রিভস ও রোচ, তাদের সামনে দিশাহীন হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। 

অষ্টম উইকেটে এ দুজন ১৪০ রানের জুটি গড়েন, যা নিজেদের ইনিংসের যৌথভাবে সর্বোচ্চ রানের জুটি। চতুর্থ উইকেটেও ১৪০ রানে জুটি পায় তারা। অষ্টম উইকেটে গ্রিভস-রোচের জুটিটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সেরা। তৃতীয় টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া গ্রিভস ২০৬ ৪টি চারে ১১৫ রানে অপরাজিত থাকেন। 

তাকে দারুণ সঙ্গ দেওয়া রোচ ১৪৪ বলে করেন ৪৭ রান। বল বোকাবিলা ও রানে এটাই তার টেস্ট ক্যারিয়ার সেরা ইনিংস। সিলস ১৮ ও শামার জোসেফ ১১ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এই তিন উইকেটে একটি কীর্তিতে তার নাম উঠেছে, এক বছরে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান তাইজুল ইসলাম।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net