Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
আইদা মুলুনের আলোকচিত্র: আফ্রিকান আত্মপরিচয়ের রূপকধর্মী জাদু

ফিচার

টিবিএস ডেস্ক
08 October, 2020, 04:10 pm
Last modified: 08 October, 2020, 04:16 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন

আইদা মুলুনের আলোকচিত্র: আফ্রিকান আত্মপরিচয়ের রূপকধর্মী জাদু

শুধু রঙের ওপর ভর দিয়েই তার ভিজুয়াল স্টাইল ধরতে চাওয়া ঠিক হবে না। বরং ছবির রহস্য উদ্ধারে কম্পোজিশনের গভীরেও দিতে হবে মন।
টিবিএস ডেস্ক
08 October, 2020, 04:10 pm
Last modified: 08 October, 2020, 04:16 pm
ছবি: আইদা মুলুনে

ইথিওপিয়ান আলোকচিত্রী আইদা মুলুনের তোলা ছবিতে প্রথমেই আপনার চোখ যাবে রঙে। মূলত আফ্রিকান নারীদের প্রতিকৃতিই তোলেন তিনি। সেইসব ছবিতে সাবধানী চোখে লাল, নীল ও হলুদ রঙের নিগূঢ় খেলা ধরা পড়ে।

ক্যারিয়ারের শুরুতে সাদাকালো ছবি তুলতেই ভালোবাসতেন মুলুনে। এক পর্যায়ে নিজস্ব ভাবনা থেকে শুরু করেন রঙিন আলোকচিত্র। তবে শুধু রঙের ওপর ভর দিয়েই তার ভিজুয়াল স্টাইল ধরতে চাওয়া ঠিক হবে না। বরং ছবির রহস্য উদ্ধারে কম্পোজিশনের গভীরেও দিতে হবে মন।

ছবি: আইদা মুলুনে

তার ছবির 'সাবজেক্ট' বা মডেলরা সব সময়ই অনবদ্য শৈলীর অংশ হয়ে ওঠে। আফ্রিকার ট্র্যাডিশনাল বডি আর্ট থেকে প্রেরণা নিয়ে নারীদের মুখ ও শরীরে গাঢ় লাল কিংবা ধবধবে সাদা রঙ মেখে নেন তিনি; তারপর পোশাকের সঙ্গে রঙের বৈপরিত্য ফুটিয়ে তোলেন।

রূপকধর্মী আলোকচিত্র তোলায় ইতোমধ্যেই খ্যাতি লাভ করেছেন ৪৬ বছর বয়সী এই শিল্পী। আইডিয়ার বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, 'এ একেবারেই সহজাত ব্যাপার। তবে আপনাকে এর প্রকাশ ঘটানোর বেলায় উদারমনা হতে হবে।... ছবির ফ্রেমের ভেতর স্বয়ং আমি বসবাস করি। তাই আমার কোনো অভিজ্ঞতা, ভাবনা কিংবা প্রশ্ন ফুটে ওঠে ছবিতে।'

ছবি: আইদা মুলুনে

'দুনিয়ার নানা জায়গায় বসবাস করি বলে মানুষ প্রসঙ্গে আমার দৃষ্টিভঙ্গিতে এর একটা প্রভাব পড়ে,' বলেন মুলুনে। তার জন্ম ১৯৭৪ সালে। অল্প বয়সে নিজ দেশ ইথিওপিয়া ছেড়ে ইয়েমেন ও ইংল্যান্ডে জীবন কাটান তিনি। তারপর ভর্তি হন সাইপ্রাসের একটি আবাসিক স্কুলে। পরিশেষে পাড়ি জমান কানাডায়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে তিনি একজন আলোকচিত্র সাংবাদিক হয়ে ওঠেন।

আইদা মুলুনে। ছবি: মুস্তফা চৈতালী

২০০৭ সালে ইথিওপিয়ায় ফিরে যান মুলুনে, নিজ দেশের হয়েই কাজ করার স্বপ্ন নিয়ে। "দেশে ফেরাটা ছিল আমার সব সময়ের এজেন্ডা। 'তোমাকে তোমার দেশের জন্য কাজ করতে হবে,' মা এ কথা সব সময়ই বলতেন।"

ছবি: আইদা মুলুনে

'নিজের সংস্কৃতিকে নতুন করে জানার জন্য দেশে ফেরা অর্থবহ। অভিবাসী হিসেবে আবাসিক স্কুলে বেড়ে ওঠলেও আমাদের বাড়িতে নিজ সংস্কৃতির চর্চা অবশ্য ছিলই,' বলেন তিনি। 

দেশে ফেরাকে একটি 'শিক্ষামূলক প্রক্রিয়া' হিসেবে উল্লেখ করেন মুলুনে। এরপর থেকে নিজের তোলা ছবিতে আফ্রিকার ঐতিহ্য ও ইতিহাসের উপাদানগুলোকে নৈতিকতার তুলিতে নিজের মতো ফুটিয়ে তুলতে শুরু করেন।

ছবি: আইদা মুলুনে

'আমার ছবির মূল ব্যাপার হলো, নিজ কাজে ইথিওপিয়ান শিঁকড়কে আমি অস্বীকার করতে পারি না,' বলেন এই আলোকচিত্রী।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

আইদা মুলুনে / ইথিওপিয়া / আফ্রিকা / আলোকচিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net