Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
কুয়াকাটা সৈকত থেকে আড়াই ঘণ্টায় ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ শিক্ষার্থীদের

অন্যান্য

টিবিএস রিপোর্ট
21 November, 2024, 02:30 pm
Last modified: 21 November, 2024, 02:34 pm

Related News

  • ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে শিক্ষার্থীরা
  • কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ
  • চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের ৭৩ শতাংশ রিসাইক্লিং হচ্ছে: কর্মশালায় বক্তারা 
  • প্লাস্টিক দূষণে শীর্ষে কোকা-কোলা, ২০৩০ সালের মধ্যে সমুদ্রে প্রবেশ করবে ৬০২ মিলিয়ন কেজি বর্জ্য

কুয়াকাটা সৈকত থেকে আড়াই ঘণ্টায় ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ শিক্ষার্থীদের

টিবিএস রিপোর্ট
21 November, 2024, 02:30 pm
Last modified: 21 November, 2024, 02:34 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

কুয়াকাটা সমুদ্রসৈকতের ৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্ট প্লাস্টিক পরিষ্কার অভিযান চালিয়ে আড়াই ঘণ্টায় মোট ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের সংগ্রহ করা বর্জ্যের মধ্যে ফুড প্লাস্টিক (র‍্যাপার), পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক প্রোডাক্ট, বোতল, সিগারেটের প্যাকেট, পরিত্যক্ত মাছের জাল, প্রসাধনী পণ্য, ই-বর্জ্য অন্যতম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরিষ্কার কার্যক্রম চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস, (সিইজিআইএস) এ আয়োজনে সহযোগিতা করেন। এছাড়া ইয়ুথনেট বরিশাল ও এ্যানিমেল লাভারস অভ পটুয়াখালী নামক স্বেচ্ছাসেবী সংগঠনও এ কাজে যুক্ত হয়। 

সবচেয়ে বেশি পাওয়া প্লাস্টিকের মধ্যে ছিল খাদ্যদ্রব্য-সংশ্লিষ্ট প্লাস্টিক, যেমন চানাচুর, চিপস, বিস্কুটের প্যাকেট ও পানীয়ের বোতল। 

আয়োজনে সমুদ্র সৈকতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। 

ছবি: সৌজন্যে প্রাপ্ত

সাগরকন্যা নামে পরিচিত পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে রয়েছে বিপন্ন প্রজাতির নানান প্রাণী। আছে সংকটাপন্ন প্রাণীরও। এছাড়া সমুদ্রসৈকত জুড়ে আছে বিচিত্র প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর বসবাস।

কিন্তু এই জীববৈচিত্র্যের বড় একটি অংশ হারিয়ে গেছে কুয়াকাটা থেকে। ক্রমবর্ধমান মানুষের আনাগোনা, অসচেতনভাবে পর্যটকদের আনাগোনা আর দূষণে জর্জরিত কুয়াকাটা সমুদ্রসৈকত। সবচেয়ে ভয়াবহ অবস্থা ধারণ করছে প্লাস্টিকের দূষণ। বিশেষ করে গঙ্গামতির চর, সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট ও কুয়াকাটা জাতীয় উদ্যানের সম্মুখ দিক এ দূষণে বেশি আক্রান্ত।

কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা নিরূপণ এবং মানুষের মনে জনসচেতনতা তৈরিতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে দক্ষিণাঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে সাম্প্রতিক সময়ে। এর অংশ হিসেবেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিষ্কার অভিয়ান চালানো হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সহকারী একান্ত সচিব এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিদ, আশিকুর রহমান সমীর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। 

Related Topics

কুয়াকাটা সৈকত / প্লাস্টিক বর্জ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে শিক্ষার্থীরা
  • কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ
  • চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের ৭৩ শতাংশ রিসাইক্লিং হচ্ছে: কর্মশালায় বক্তারা 
  • প্লাস্টিক দূষণে শীর্ষে কোকা-কোলা, ২০৩০ সালের মধ্যে সমুদ্রে প্রবেশ করবে ৬০২ মিলিয়ন কেজি বর্জ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net