Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বগুড়া: মৌসুমী ফসলের চারাতেই চাষীদের আয় ২৫ কোটি টাকা

টপ নিউজ

হাসিবুর রহমান বিলু
14 September, 2019, 02:05 pm
Last modified: 14 September, 2019, 02:50 pm

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া: মৌসুমী ফসলের চারাতেই চাষীদের আয় ২৫ কোটি টাকা

“আমার বিশ্বাস, সরকারি সহযোগিতা পেলে আমরা পাশের দেশে ফসলের চারা রফতানি করতে পারব,” মোফাজ্জলের মত...
হাসিবুর রহমান বিলু
14 September, 2019, 02:05 pm
Last modified: 14 September, 2019, 02:50 pm

বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহনগর ও আশেপাশের কয়েকটি গ্রামে চাষীরা ধানের পরিবর্তে বাণিজ্যিকভাবে শীতকালীন ও অন্যান্য মৌসুমী ফসলের চারা উৎপাদন করছেন।  

চাষীরা বলছেন, ধানে পরপর কয়েক বছর লোকসান গুণতে হয়েছে তাদের। ওদের মধ্যেই কজন চাষী প্রায় দেড় যুগ আগে এক হেক্টর জমিতে মরিচ, টমেটো, বাঁধাকপি ও ফুলকপিসহ মৌসুমী  অন্যান্য ফসলের চারা উৎপাদন করতে শুরু করেছিলেন। এসব সবজির ভালো বাজার তৈরি হওয়ায় একশ হেক্টর জমিতে অন্তত দুশো চাষী যুক্ত হয়েছেন। তারা শীতকালীন ও অন্যান্য মৌসুমী ফসলের চারা উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। 

শাহনগর ও আশেপাশের কয়েকটি গ্রামে উৎপাদিত ফসলের চারা বিক্রি হয় বছরে গড়ে ২৫ কোটি টাকার। তথ্যটি দিলেন শাহনগর বীজ-চারা উৎপাদনকারী সমিতির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন। দু’বছর আগে তিনি ভারতীয় তিনজন ব্যবসায়ীর কাছে ন’শ টাকা হাজার হিসেবে মরিচের ৬ হাজার চারা বিক্রি করেন। 

“আমার বিশ্বাস, সরকারি সহযোগিতা পেলে আমরা পাশের দেশে ফসলের চারা রফতানি করতে পারব,” মোফাজ্জলের মত। তিনি নিজের এক হেক্টর জমির পুরোটাতেই ধান চাষ করতেন আগে। পরপর কয়েক বছর লোকসান হয়েছে তারও। তাই গত কয়েক বছর ধরে ধানের পরিবর্তে সবটুকু জমিতেই নানা ধরনের ফসলের চারা উৎপাদন করছেন। 

শাহনগর গ্রামের লাল মিয়া প্রামাণিক তার দশমিক ৫০ হেক্টর জমিতে আগে বোরোসহ অন্যান্য মৌসুমী ফসল চাষ করতেন। লাভ পাচ্ছেন না তিনিও। তাই এখন তার বেশিরভাগ জমিতে, মানে প্রায় দশমিক ৩৫ হেক্টর জমিতে মৌসমী ফসলের চারা বুনছেন। তার ছেলে মজনু মিয়া প্রামাণিক বাবার জমিতে ফি বছর ৩০ লাখ মৌসুমী ফসলের চারা উৎপাদন করেন। 

মজনু জানালেন, প্রতিটি চারা বিক্রি হয় এক টাকা দরে। তবে, মাঝে মাঝে কিছুটা কম দামেও চারা বিক্রি করতে হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন জানান, চারা উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত চারা উৎপাদনের জন্য ৬৫জন চাষীকে প্রশিক্ষণ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাছাড়া ৩৫টি জেলার বিভিন্ন বাজারে যেতে শুরু করেছে এসব চারা। অন্যান্য জেলায়ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

চাষীরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এ গ্রামে উৎপাদিত চারা দেশের মোট চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারবে। 

তাদের ধারণা, যেভাবে চারার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে তাতে শিগগির এ উপজেলার চাষীরা কেবল চারা বিক্রিতেই বছরে গড়ে ৫০ কোটি টাকা আয় করতে পারবেন।

Related Topics

অর্থনীতি

বগুড়া / চাষী / মৌসুমী ফসল / শীতকালীন ফসল / চারা উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net