Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
প্রায় ২ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে টঙ্গীতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার শ্রমিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2024, 12:20 pm
Last modified: 13 November, 2024, 12:27 pm

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
  • গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রায় ২ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে টঙ্গীতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার শ্রমিকদের

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা
টিবিএস রিপোর্ট
13 November, 2024, 12:20 pm
Last modified: 13 November, 2024, 12:27 pm
ছবি: টিবিএস

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় দুইঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন তারাটেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশক কারখানার শ্রমিকরা।

আজ সকাল পৌনে ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমে আসেন তারা। যদিও এর কিছু সময় পর সকাল ১০টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।

জানা যায়, সকালে তারাটেক্স ফ্যাশন লিমিটেডের বিক্ষুব্ধ কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়ায় এশিয়া পাম্প এলাকায় অবস্থান নিলে মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নেন। 

ফলে সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে।  

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করছেন। কারখানা মালিকপক্ষ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের শ্রমিকদের পাওনা বেতন এখনো পরিশোধ করেনি। 

কয়েকদিন আগে শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সেপ্টেম্বর মাসের বেতন গত মঙ্গলবার পরিশোধ করার কথা বলা হলেও, কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ কারণে আজ বুধবার সকালে কারখানাটির শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেওয়ার আগেই বেতন পরিশোধের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, 'কয়েক দফা আলোচনার পরেও কারখানা মালিক আমাদের বেতন পরিশোধ করেনি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি। আমাদের বেতন পরিশোধের ঘোষণা আসলে আমরা সড়ক থেকে সরে যাবো।'

এ বিষয়ে জানতে তারাটেক্স ফ্যাশন লিমিটেড কারখানাটির মালিক আবুল হোসেন মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) কৃপা সিন্ধু  বালা বলেন, "বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলছি। তাদেরকে সড়ক ছেড়ে কারখানায় ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।"

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, "কারখানাটির শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে টঙ্গীরে শালিকচূড়া থেকে টঙ্গী বাজার ব্রিজ ও গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে বড় বাড়ি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারী যাত্রীরা।"

তবে খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা শ্রমিকরা সাথে আলোচনা করে তাদের সড়ক থেকে সরানোর পর আবারও যান চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত শনিবার থেকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিএনজেড নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা ৩ দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সরকার শ্রমিকদের বকেয়া বেতন দুইবারে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলে শ্রমিকরা গত সোমবার রাতে অবরোধ প্রত্যাহার করেন। তার একদিন পর আজ সকালে ফের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

Related Topics

টপ নিউজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক / শ্রমিক বিক্ষোভ / বকেয়া বেতন / মহাসড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
  • গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net