Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট
10 November, 2024, 09:50 pm
Last modified: 16 November, 2024, 04:13 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল

সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ, দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা।
টিবিএস রিপোর্ট
10 November, 2024, 09:50 pm
Last modified: 16 November, 2024, 04:13 pm

দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষে দুবাই থেকেই ওয়েস্ট ইন্ডিজে যাবে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের এই দলে ফিরেছেন শরিফুল ইসলাম। সর্বশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না বাঁহাতি এই পেসার। এর আগে ভারত সফরেও টেস্ট দলের অংশ ছিলেন না তিনি। ২৩ বছর বয়সী এই পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, রাওয়ালপিন্ডিতে। আঙুলের চোটের কারণে দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে এই স্কোয়াডে বিবেচনা করা হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের জায়গায় ডাক পাওয়া হাসান মুরাদও আছেন দলে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ, দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। দলটির বিপক্ষে বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট সিরিজও এটাই। 

টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। এর আগে অবশ্য অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা। ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।      

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / টেস্ট স্কোয়াড / শরিফুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net