Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
শান্তর অধিনায়কত্ব ও দলের ব্যাটিং পরিকল্পনা দেখে বিস্মিত বুলবুল

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:05 pm
Last modified: 07 November, 2024, 02:10 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

শান্তর অধিনায়কত্ব ও দলের ব্যাটিং পরিকল্পনা দেখে বিস্মিত বুলবুল

বিপক্ষ দলের আমন্ত্রণে মাঠে গেলেও বুলবুল নিশ্চয়ই নিজ দলের ভালো পারফরম্যান্সের আশায় ছিলেন। কিন্তু ছয় বছর পর শারজা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সাবেক এই অধিনায়ককে দেখতে হয় বাংলাদেশের ভরাডুবি।
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:05 pm
Last modified: 07 November, 2024, 02:10 pm
আমিনুল ইসলাম বুলবুল। ইলাস্ট্রেশন: টিবিএস

২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ১২০ রান তুলে ফেলে বাংলাদেশ। তখন জয়ের পথটা সহজই মনে হয়েছে। কিন্তু এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। এমন অবিশ্বাস্য পতনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হার মানে ৯২ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ও দলের ব্যাটিং পরিকল্পনা দেখে বিস্মিত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।  

সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত  হয়েছে দুবাইয়ে। গত মাসে অনুষ্ঠিত এই বিশ্ব আসর আয়োজনের অংশ ছিলেন বুলবুল। তখন থেকেই দুবাইয়ে ছিলেন আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত বাংলাদেশের সাবেক এই ব্যাটসম্যান। আজ অস্ট্রেলিয়া ফেরার আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আমন্ত্রণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে বসে দেখেন তিনি। বিপক্ষ দলের আমন্ত্রণে মাঠে গেলেও বুলবুল নিশ্চয়ই নিজ দলের ভালো পারফরম্যান্সের আশায় ছিলেন। 

কিন্তু ছয় বছর পর শারজা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তাকে দেখতে হয় বাংলাদেশের ভরাডুবি। মাঝারি লক্ষ্যে দুটি জুটিতে ঠিক পথে থাকার পরও হঠাৎ-ই দিক হারিয়ে আসা-যাওয়ার মিছিলে নাম লেখান বাংলাদেশের ব্যাটসম্যানরা। বুলবুলের ভাষায়, বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা ছিল দুর্বল। একই সঙ্গে শান্তর অধিনায়কত্ব নিয়েও সন্তুষ্ট নন তিনি। এসব নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান। 

এরপরও অবশ্য দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বুলবুল। পোস্টে তিনি লিখেছেন, 'ছয় বছর পর আজ শারজাতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল; শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।' 

আমিনুল ইসলাম বুলবুলের ফেসবুক পোস্ট

টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ৭১ রানেই ৫ উইকেট হারায়। এরপরও দলটি ২৩৫ রানে পৌঁছায় অধিনায়ক হাশমতউল্লাহ শদিহি ও মোহাম্মদ নবির ব্যাটিং দৃড়তায়। ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়ার পথে শহিদি করেন ৫২ রান, নবির ব্যাট থেকে আসে মহাকার্যকর ৮৪ রানের ইনিংস। জবাবে শুরুতে উইকেট হারালেও ৫৩ ও ৫৫ রানের দুটি জুটিতে ঠিক পথেই থাকে বাংলাদেশ। কিন্তু ১২০-এ পৌঁছে আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের স্পিন ঘূর্ণিতে অল্প রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / আমিনুল ইসলাম বুলবুল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net