Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
সপ্তাহে ৪ দিন কর্মদিবস কার্যকর করে যে সুবিধা পেল আইসল্যান্ড

আন্তর্জাতিক

সিএনএন
26 October, 2024, 01:25 pm
Last modified: 26 October, 2024, 01:26 pm

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের উৎপাদনশীলতায় ১৮০ কোটি ডলারের ক্ষতি: বিশ্বব্যাংক

সপ্তাহে ৪ দিন কর্মদিবস কার্যকর করে যে সুবিধা পেল আইসল্যান্ড

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী কম কর্মঘণ্টার সুবিধা নিয়েছেন। সেসময় তাদের বেতন অপরিবর্তিত ছিল।
সিএনএন
26 October, 2024, 01:25 pm
Last modified: 26 October, 2024, 01:26 pm
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক-এর একটি চিত্র। ছবি: এএফপি

আইসল্যান্ডে কর্মঘণ্টা কমানোর ফলে দেশটির অর্থনীতি ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় ভালো অবস্থানে আছে এক গবেষণায় জানা গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী কম কর্মঘণ্টার সুবিধা নিয়েছেন। সেসময় তাদের বেতন অপরিবর্তিত ছিল। বর্তমানে এই হার আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটেনের অটোনমি ইনস্টিটিউট এবং আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (আলডা) উল্লেখ করেছে, গত বছর আইসল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইউরোপের অধিকাংশ দেশের চেয়ে দ্রুত ছিল এবং দেশটির বেকারত্বের হারও ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

আলডার গবেষক ডি. হ্যারাল্ডসন এক বিবৃতিতে বলেন, "এই গবেষণায় আইসল্যান্ডের একটি সফল কাহিনি উঠে এসেছে– কর্মঘণ্টা কমানো ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং অর্থনীতির বিভিন্ন সূচকে দেশটি শক্তিশালী হয়েছে।"

২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে দুটি পরীক্ষামূলক কর্মসূচিতে (ট্রায়াল) আইসল্যান্ডের সরকারি কর্মীরা প্রতি সপ্তাহে ৩৫ থেকে৩৬ ঘণ্টা কাজ করেছেন এবং তাদের বেতন অপরিবর্তিত ছিল। এর আগে অধিকাংশ কর্মী প্রায় ৪০ ঘণ্টা কাজ করতেন।

এই পরীক্ষামূলক কর্মসূচিগুলোতে প্রায় আড়াই হাজার কর্মী অর্থাৎ দেশটির মোট কর্মীর ১ শতাংশ অংশগ্রহণ করেন। লক্ষ্য ছিল, কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়ানো।

গবেষকরা দেখেছেন, বেশিরভাগ কর্মস্থলে উৎপাদনশীলতা অপরিবর্তিত থেকেছে বা বৃদ্ধি পেয়েছে  এবং কর্মীদের সুস্থতা ও কর্মজীবনের ভারসাম্যে "নাটকীয়" উন্নতি হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আইসল্যান্ডের শ্রমিক ইউনিয়নগুলো দেশজুড়ে তাদের সদস্যদের জন্য কর্মঘণ্টা কমানোর চুক্তি করেছে।

অর্থনৈতিক 'গতিশীলতা' বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, ২০২৩ সালে আইসল্যান্ডের অর্থনীতি ৫ শতাংশ সম্প্রসারিত হয়েছে। ইউরোপের ধনী অর্থনীতির দেশগুলোর মধ্যে মাল্টার পরেই অবস্থান করছে দেশটি।

এই প্রবৃদ্ধি ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে প্রায় ২ শতাংশ গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

তবে আইএমএফ ২০২৪ সালে দেশটির প্রবৃদ্ধি অনেকটা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। জুলাই মাসে প্রকাশিত এক মূল্যায়নে সংস্থাটি জানিয়েছে, "দেশীয় চাহিদা কমার পাশাপাশি পর্যটন খাতে ব্যয়ের প্রবৃদ্ধি মন্থর হওয়ায় ২০২৪ সালে প্রবৃদ্ধি কমবে বলে ধারণা করা হচ্ছে।"

অটোনমি ইনস্টিটিউট এবং আলডা উল্লেখ করেছে, আইসল্যান্ডের কম বেকারত্বের হার, যা গত বছর ৩.৪ শতাংশ ছিল, দেশের অর্থনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক। এই হার উন্নত ইউরোপীয় অর্থনীতির গড় হার থেকে প্রায় অর্ধেক কম। আইএমএফ আশা করছে, এ বছর এবং আগামী বছর এটি সামান্য বেড়ে ৩.৮ শতাংশ হবে।

বিশ্বের বিভিন্ন দেশে চার দিনের কর্মসপ্তাহের নানা পরীক্ষা চলছে, যার মধ্যে ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের ৩৩টি প্রতিষ্ঠানে পরিচালিত একটি সফল পরীক্ষা অন্তর্ভুক্ত।

Related Topics

টপ নিউজ

আইসল্যান্ড / কর্মঘণ্টা / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • ট্রাম্পের মানচিত্রে মার্কিন পতাকাতলে আইসল্যান্ড, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
  • বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের উৎপাদনশীলতায় ১৮০ কোটি ডলারের ক্ষতি: বিশ্বব্যাংক

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net