Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা কি আমলে নিয়েছে ইসরায়েল?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2024, 11:35 am
Last modified: 26 October, 2024, 11:38 am

Related News

  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • ইয়েমেনের বন্দরনগরী মোখায় সৌদি হামলায় নারী ও শিশুসহ ৬ জন নিহত

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা কি আমলে নিয়েছে ইসরায়েল?

টিবিএস ডেস্ক
26 October, 2024, 11:35 am
Last modified: 26 October, 2024, 11:38 am
ছবি: রয়টার্স

ইরানের 'সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা' চালিয়েছে ইসরায়েল। প্রায় এক মাস আগে ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন থেকেই অবশ্য তেহরানে ইসরায়েলেলি হামলার আশঙ্কা করা হচ্ছিল। খবর বিবিসির।

অভিযান শুরু হয়েছে জানিয়ে শনিবার ইসরায়েলি সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের জবাব দেওয়ার 'অধিকার ও দায়িত্ব' আছে এবং তাদের আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতাও পুরোপুরি চালু রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিম অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলা প্রতিহত করা হয়েছে এবং হামলায় কিছু এলাকায় 'সীমিত ক্ষতি' হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার সকালে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের 'সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা' হামলাটি 'সফলভাবে প্রতিহত এবং মোকাবিলা' করতে পেরেছে।

এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি, তেহরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে কিছু সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায়ও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে তাকে হামলার সময় সামরিক সদর দপ্তরের অপারেশন সেন্টারে দেখা যাচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ ধীরে ধীরে হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট ও বিশদ তথ্য প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। 

ইসরায়েল হয়তো তার শিগগিরই আক্রমণের বিস্তারিত তথ্য জানাবে। তবে সেটি সম্ভব নির্ভর করছে তারা আরেক দফা হামলা চালানোর পরিকল্পনা করছে কি না, তার ওপর। 

এদিকে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের আগেই জানানো হয়েছিল। এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। 

ইসরায়েল-ইরানের এই সংঘর্ষ আরও বিস্তৃত হওয়া ঠেকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ, এ সংঘর্ষ পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে। 

ইসরায়েলের লক্ষ্যবস্তু সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ ছিল কি না, তা পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। কারণ, ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হলে তেহরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণ আসতে পারে।

এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের সতর্কতা আমলে নিয়ে আরও বড় পরিসরে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছে ইসরায়েল। 

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / ইরান-ইসরায়েল যুদ্ধ / ইরানে হামলা / মধ্যপ্রাচ্য / মধ্যপ্রাচ্য সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • ইয়েমেনের বন্দরনগরী মোখায় সৌদি হামলায় নারী ও শিশুসহ ৬ জন নিহত

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net