Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
এইচএসসির ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৬ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2024, 01:50 pm
Last modified: 24 October, 2024, 01:51 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

এইচএসসির ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৬ 

আটককৃতদের মধ্যে ২৬ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
টিবিএস রিপোর্ট
24 October, 2024, 01:50 pm
Last modified: 24 October, 2024, 01:51 pm
সচিবালয়ের ফাইল ছবি।

এইচএসসিতে 'বৈষম্যহীন' ফলাফলের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে। 

গতকাল সচিবালয় এলাকা থেকে আটককৃতদের মধ্যে ২৬ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে; ছেড়ে দেওয়া হয়েছে বাকি ২৮ জনকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, "গতকাল বুধবার সচিবালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে, বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষার 'ফল পুনঃমূল্যায়ন ও ভুল সংশোধনের' দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

এ সময় তারা 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'উই ওয়ান্ট জাস্টিস', 'মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'তুমি কে আমি কে ছাত্র-ছাত্র', 'আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তারা সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে লাঠিচার্জ করা হয়।

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৪ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম বলেন, "সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আন্দোলনরতদের মধ্যে অন্তত ৫০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

এর আগে, গত ২০ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছিলেন শিক্ষার্থীদের একটি অংশ।

গত ১৫ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।

Related Topics

টপ নিউজ

সচিবালয়ে বিক্ষোভ / এইচএসসি ফলাফল / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net