Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
এইচএসসির ফলাফল পুনর্মূল্যায়নের দাবির মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 10:20 pm
Last modified: 20 October, 2024, 10:46 pm

Related News

  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার
  • ‘খেলা শেষ’: স্টারমারকে কয়েকদিনের আলটিমেটাম, বিদ্রোহে ক্ষমতা হারাতে পারেন যেকোনো মুহূর্তে
  • সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে: শিক্ষামন্ত্রী
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

এইচএসসির ফলাফল পুনর্মূল্যায়নের দাবির মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা

রবিবার (২০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 10:20 pm
Last modified: 20 October, 2024, 10:46 pm
ছবি: ইউএনবি

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রবিবার (২০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

জাতীয় দৈনেক প্রথম আলো'র এক প্রতিবেদনে বলা হয়েছে,  অধ্যাপক তপন কুমার সরকার আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ও এর সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এসময় ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মচারীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'এইচএসসি-ব্যাচ ২০২৪'-এর ব্যানারে একদল শিক্ষার্থী আজ ঢাকা শিক্ষা বোর্ড চত্বরে প্রবেশ করে এবং এইচএসসির ফলাফলকে 'বৈষম্যমূলক' আখ্যা দিয়ে এর বিরোধিতা করে বিক্ষোভ করেন। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

তিনি আরো বলেন, শিক্ষা বোর্ডের কক্ষ ভাঙচুরের সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে থাকতে পারে।

গত ১৫ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।

ফলাফলকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এসব শিক্ষার্থী সরকারের কাছে সব বিষয়ের ম্যাপিং করে ফল প্রকাশের দাবি জানান। এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল করে শিক্ষা বোর্ডের দিকে যান।

Related Topics

টপ নিউজ

এইচএসসি পরীক্ষা / ফলাফল / ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / অধ্যাপক তপন কুমার সরকার / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার
  • ‘খেলা শেষ’: স্টারমারকে কয়েকদিনের আলটিমেটাম, বিদ্রোহে ক্ষমতা হারাতে পারেন যেকোনো মুহূর্তে
  • সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে: শিক্ষামন্ত্রী
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net