Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ভাঙচুর করলে আর ছাড় দেওয়া হবে না: শ্রম সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2024, 05:25 pm
Last modified: 20 October, 2024, 02:30 pm

Related News

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য

ভাঙচুর করলে আর ছাড় দেওয়া হবে না: শ্রম সচিব

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুরে জাবের জুবায়ের ফেব্রিক্স লিমিটেড এ পোশাক শ্রমিকদের জন্য টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 
টিবিএস রিপোর্ট
16 October, 2024, 05:25 pm
Last modified: 20 October, 2024, 02:30 pm
শ্রমিকদের মধ্যে টিসিবির পণ্য তুলে দিচ্ছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

যদি কোনও (কারখানা) মালিক অন্যায় করে– তাকে আমরা (জেলের) বাইরে দেখতে চাই না। একইসময়ে রাস্তায় যারা ভাঙচুর করছে - তাদেরকেও আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ এম সফিকুজ্জামান।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুরে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড এ পোশাক শ্রমিকদের জন্য টিসিবি'র ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

সফিকুজ্জামান বলেন, 'যারা কারখানা ভাংচুর করে তারা শ্রমিক হতে পারে না।'

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, 'উৎপাদন ব্যাহত হলে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। নতুন সরকারের কাছে সবার প্রত্যাশা বেশি, তাই সবাই সব দাবি নিয়ে একসাথে চাপ সৃষ্টি না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন।

পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশ্য সেলিম উদ্দিন বলেন, আপনারা যদি বিশৃঙ্খলা করেন, তাহলে অন্য দেশ (পোশাকখাতে বাংলাদেশের প্রতিযোগী) লাভবান হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সবাই তাদের ১৬ বছরের ক্ষোভ-বঞ্চনা নিয়ে আমাদের কাছে এসেছে, তবে বহিরাগতরাও এর সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। আমরা মালিক ও শ্রমিকদের সহায়তায় ১৮ দফা বাস্তবায়নে সক্ষম হয়েছি। রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার প্রথম সুবিধাভোগী  হবেন মেহনতি মানুষ।

জুলাই বিপ্লবে বিভিন্ন খাতের প্রায় শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন বলে জানান উপদেষ্টা।

পোশাকখাতে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ধরনের সীমাহীন দুর্নীতির পরও অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তৈরি পোশাক রপ্তানি। 

'বাংলাদেশের রপ্তানি খাতের ৮৩ থেকে ৮৪ ভাগ পোশাকশিল্প থেকে আসে। এই শিল্পের মেহনতি শ্রমিকদের পরিশ্রমের ফলেই সীমাহীন দুর্নীতি ও লুটপাটের পরও দেশের অর্থনীতি টিকে আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, অন্যান্য সেক্টরে চাকরির পর সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে ভাতা কিংবা সর্বজনীন স্কিমের ব্যবস্থা রয়েছে। কিন্তু গার্মেন্টস সেক্টরে একজন শ্রমিক যখন অবসরে যান, তখন তাঁদের এ ধরনের কোনো সুবিধা দেওয়া হয় না। সেই জায়গা থেকে আমার একটা স্বপ্ন হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা। এটা করার জন্য আমাদের হয়তো সময় লাগবে, কিন্তু আমরা এই উদ্যোগটা শুরু করে দিয়ে যেতে চাই। কারণ, একজন শ্রমিক ৮ থেকে ১০ বছর কাজ করার পর আর কর্মক্ষম থাকেন না। তাঁদের জীবনটা তখন দুর্বিষহ অবস্থায় কাটে' - বলছিলেন তিনি। 

আসিফ মাহমুদ আরও বলেন, 'দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমরা দায়িত্বে আসার পর শ্রমিকেরা অনেক দাবিদাওয়া উত্থাপন করেছেন। তাঁরা প্রায় ১৬ বছর ধরে যেসব বৈষম্য বা বঞ্চনার শিকার হয়েছেন, সেসব বিষয় নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা তাঁদের গণতান্ত্রিক অধিকার বা মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছি। প্রতিটি সমস্যাকে অ্যাড্রেস করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এই সুযোগটা অনেকেই নেওয়ার চেষ্টা করেছে, বহিরাগত ব্যক্তিরা শ্রম-অঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করেছে।'

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন– বিজিএমইএ'র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বিজিএমইএর পক্ষ থেকে প্রস্তাব করার সাথে সাথে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির ব্যাপারে রাজি হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকদিন ধরে চলে আসছে, এই কর্মসূচি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে।

বিজিএমইএ সভাপতি শ্রমিক কল্যাণ তহবিল ব্যবহার করতে কারখানাগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ. এস. এম. রফিকুল ইসলাম নোমান। 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল ও গাজীপুরের প্রশাসক নাফিসা আরেফীন।  

অনুষ্ঠান শেষে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার এক হাজার শ্রমিকের হাতে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। পরবর্তী আরও কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানা গেছে।

 

Related Topics

টপ নিউজ

পোশাক শিল্প / টিসিবি / ন্যায্যমূল্যে বিক্রয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net