Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2026, 10:10 am
Last modified: 26 July, 2026, 10:23 am

Related News

  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • নির্বাচনের আগে টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারিতে পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ

বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি

শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমবর্ধমান আর্থিক, নীতিগত ও পরিচালনাগত নানা চ্যালেঞ্জের কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে।
টিবিএস রিপোর্ট
26 July, 2026, 10:10 am
Last modified: 26 July, 2026, 10:23 am
পোশাক কারখানা। প্রতীকী ছবি: টিবিএস/মুমিত এম/ফাইল ছবি

ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বলে দাবি করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।

শনিবার (২৫ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমবর্ধমান আর্থিক, নীতিগত ও পরিচালনাগত নানা চ্যালেঞ্জের কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে।

বাংলাদেশের হারানো অবস্থান পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ফারুক বলেন, "আমাদের সেই অবস্থান ফিরে পেতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

বাংলাদেশ প্যাকেজিং অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যদিও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বশেষ প্রতিবেদনে ২০২৫ সালে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক এবং ভিয়েতনামকে তৃতীয় অবস্থানে রাখা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে কঠিন সময় পার করছে দেশের তৈরি পোশাকখাত।

তাদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতা তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যাসহ বর্তমানে নানা সংকটে জর্জরিত উৎপাদনকারীরা। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তিনি আরও বলেন, রপ্তানিতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা আরোপ এবং 'ফ্রি-অব-কস্ট' (এফওসি) আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করা উচিত হবে না। তার মতে, এসব পদক্ষেপ স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের পরিবর্তে আমদানিকে উৎসাহিত করতে পারে।

দেশীয় উৎপাদনকারীদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প 'ভয়াবহ এক সময়' পার করছে। অনুষ্ঠানে উপস্থিত অন্য ব্যবসায়ী নেতারাও তার এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

শুল্ক বিভাগে দুর্নীতির অভিযোগে শিল্প খাতে উদ্বেগ আরও বেড়েছে

বিপিএমইএর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি অভিযোগ করেন, শুল্ক বিভাগের দুর্নীতি রপ্তানিকারকদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নবায়নের জন্য ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য করা হয়।

তিনি বলেন, "এমনকি বছরে মাত্র ৫০ টন কাঁচামাল আমদানি করে—এমন একটি ছোট ব্যবসাকেও ২০ লাখ টাকা ঘুষ দিতে হয়। তা না হলে ফাইল নবায়ন করা হয় না।" এ ধরনের অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিপিএমইএর সভাপতি মো. শাহরিয়ারও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবসার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে শুল্ক বিভাগ।

আগামী ১ আগস্ট বিপিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে এসব মন্তব্য করা হয়। নির্বাচনে ২৫ জন পরিচালক প্রার্থী নিয়ে গঠিত ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার।

Related Topics

টপ নিউজ

পোশাকখাত / পোশাক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • নির্বাচনের আগে টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারিতে পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net