Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বাংলাদেশের জ্বালানি খাত এবং কার্বন নির্গমন হ্রাসে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে এক্সিলারেট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 06:40 pm
Last modified: 15 October, 2024, 07:13 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

বাংলাদেশের জ্বালানি খাত এবং কার্বন নির্গমন হ্রাসে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে এক্সিলারেট

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে কোবোস ড. ইউনূসকে জানান, বাংলাদেশে কার্বন নিঃসরণ প্রকল্পেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 06:40 pm
Last modified: 15 October, 2024, 07:13 pm
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক্সিলারেট এনার্জির সিইও স্টিভেন কোবোস ও প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেন। ছবি: সৌজন্যে

বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি বাংলাদেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে কোবোস ড. ইউনূসকে জানান, বাংলাদেশে কার্বন নিঃসরণ প্রকল্পেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

কোবোস আরও বলেন, তার প্রতিষ্ঠান বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নিশ্চিত করতে এবং এর বিস্তৃতি বাড়াতে চায়।

এক্সিলারেট এনার্জির বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে, যা ১.১ বিলিয়ন ঘনফুট সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে কোবোস বলেন, 'আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশের প্রতি অনেক আগ্রহ তৈরি হয়েছে।'

তিনি বলেন, 'ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যরাসহ কয়েকটি শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।'

ইউএস -বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কোবোস প্রধান উপদেষ্টার নেতৃত্ব গ্রহণের প্রশংসা করে বলেন, 'এতে বাংলাদেশের প্রতি অন্যদের ব্যবসায়িক আস্থা বাড়বে।'

এসময় ড. ইউনূস বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নিয়েছে।

তিনি কোবোস ও তার ব্যবসায়ী প্রতিনিধি দলকে বলেন, 'আপনারা সঠিক সময়ে এখানে এসেছেন।'

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি বহুজাতিক কোম্পানিসহ ৫০ সদস্যের সবাইকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বৈঠকে স্টিভেন কোবোসের সঙ্গে এক্সিলারেট এনার্জির উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। এদের মধ্যে ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস; যিনি সম্প্রতি এক্সিলারেট এনার্জি এর স্ট্রাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং এবং র‌্যামন ওয়াংডি এবং কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

এক্সিলারেট এনার্জি / যুক্তরাষ্ট্র / এলএনজি / স্টিভেন কোবোস / পিটার হাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net